সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন Logo সিরাজগঞ্জে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার Logo বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ দেবেন মহাসম্মেলনে Logo আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম-মাসুদুজ্জামান মাসুদ Logo প্রতারক চক্রের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা Logo মাথা নেই, বুকেই জোড়াচোখ, কে এই ‘ভূতদেবতা’ নিশিকান্ত? Logo গুঁড়িয়ে দেওয়ার পরও স্বমহিমায় ঢাকার রমনা কালী মন্দির Logo ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে পিটুনি দিলেন কুবি শিক্ষার্থীরা Logo হিলি স্থলবন্দরে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ, স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন Logo কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা জারি

হত্যা মামলায় কারাগারে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতাকর্মী

সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তিনজনকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা মামলায় এবং অপরজনকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে মো. লিটন শেখ (৪৫),দত্তবাড়ি মহল্লার মৃত সাইদুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া মহল্লার মৃত শওকত আলীর শেখের ছেলে যুবলীগ কর্মী চান সেখ (৪৫) ও সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুলিবাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে মো. আরমান (৩৩)।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, বুধবার (২৮ অক্টোবর) রাতে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কামারখন্দ থানার ওসি মো. হাসেম আলী বলেন, বুধবার ভোরে মহাসড়কে মিছিল করে যুবলীগ। রাতে অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্ব দেওয়া যুবলীগ নেতা আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন

হত্যা মামলায় কারাগারে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতাকর্মী

আপডেট টাইম : ০৬:১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬