সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুমিল্লা বোর্ডে পাসের হার নেমে ৪৮.০৪ শতাংশ Logo সিংড়ার দুর্গম বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের দাবি Logo মালয়েশিয়াগামী কর্মীদের চিকিৎসা পরীক্ষার খরচ নির্ধারিত Logo নতুন-পুরনো গাড়ি কেনাবেচায় জমে উঠেছে আইসিসিবির কার বাজার Logo সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা Logo ‘ইউ’ সার্টিফিকেটে ইতিহাস গড়ল মুক্তির অপেক্ষায় থাকা ‘রামায়ণ’ Logo আইসিসিবিতে আট সপ্তাহের সংগীত উৎসব, সঙ্গে মোগল খাবারের আয়োজন Logo ছয় বছরে দ্বিগুণ সয়াবিন তেলের দাম, চাপে ভোক্তারা Logo বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় নতুন রূপ পাচ্ছে ভাওয়াইয়া পরিষদ Logo ব্যালন ডি’অরে দেশভিত্তিক ভোটের চিত্র, কে কাকে দিলেন ভোট

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভূল্লী থানা। জনতার কণ্ঠ।

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে নার্গিস পারভীন (৩৫) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কচুবাড়ি কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নার্গিস পারভীন ওই এলাকার মো. কামরুজ্জামান কাজীর স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান তাঁর স্বামী মো. কামরুজ্জামান কাজী। নামাজ শেষে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় স্ত্রীকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। পরে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে স্ত্রীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ দৃশ্য দেখে পরিবারের সদস্যদের মধ্যে কান্না ও আহাজারি শুরু হয়। খবর পেয়ে আশপাশের লোকজনও ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুই সন্তানের জননী নার্গিস পারভীনের মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ভূল্লী থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বোর্ডে পাসের হার নেমে ৪৮.০৪ শতাংশ

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১০:৫৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬