সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::

এইচএসসির ফলে তাড়াশ উপজেলায় পাসের হারে শীর্ষে মহিলা ডিগ্রি কলেজ

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কলেজগুলোর মধ্যে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৬ দশমিক ৬৩ শতাংশ উত্তীর্ণ হয়েছেন।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ থেকে মোট ১০১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৩৭ জন। এতে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৬৩ শতাংশ, যা উপজেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

উপজেলার কলেজগুলোর মধ্যে পাসের হারে শীর্ষস্থান অর্জন করলেও শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল নিয়ে আরও উন্নতির প্রত্যাশা রয়েছে প্রতিষ্ঠানটির। ভবিষ্যতে পাসের হার বাড়ানো এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এ বিষয়ে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল ফলাফল আরও ভালো হবে। ভবিষ্যতে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এ জন্য শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’

জনতার কণ্ঠ/পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতাল গেটেই বেসরকারি ক্লিনিকে সরকারি ডাক্তার

এইচএসসির ফলে তাড়াশ উপজেলায় পাসের হারে শীর্ষে মহিলা ডিগ্রি কলেজ

আপডেট টাইম : ০৫:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬