সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর নিহত পাঁচ প্রবাসী নিল শেষ বিদায়, থেকে গেল ঋণের বোঝা  Logo হাসপাতাল গেটেই বেসরকারি ক্লিনিকে সরকারি ডাক্তার Logo সংসারের হাল ধরতে মালয়েশিয়া, মনিরুল ফিরলেন লাশ হয়ে Logo অবৈধ আবাসন প্রকল্প বন্ধে কঠোর হওয়ার আহ্বান Logo সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণ Logo বিপর্যয়ের মধ্যেও ভালো ফলাফল, সিরাজগঞ্জ সরকারি কলেজে পাসের হার ৮৭.৬৪ শতাংশ Logo আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার পথে ৭০ চরমপন্থি Logo এইচএসসির ফলে তাড়াশ উপজেলায় পাসের হারে শীর্ষে মহিলা ডিগ্রি কলেজ Logo নওগাঁয় পৌঁছাল সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ Logo রোগীর সেবা ফেলে সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করলেন দুই নার্স

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণ

‘আলোকিত মানুষ চাই’ স্লোগানকে সামনে রেখে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চায় উৎসাহ প্রদান এবং শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন লাইব্রেরি ইনচার্জ ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলার কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম এবং জেলা সরকারি গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মো. সজিব আহমেদ।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পুরস্কার পাওয়া মারিয়াম বিনতে মুসা বলেন, ‘প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এরপর আমার প্রিয় বাবা-মা, গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং বাসার গৃহশিক্ষক অনিক স্যার ও শিক্ষিকা অনামিকা ম্যাডামকে ধন্যবাদ জানাই। আমি বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু। বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান, চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটে। শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণী আয়োজন পাঠকদের বই পড়ার প্রতি আরও উৎসাহিত করবে।

তারা আরও বলেন, একটি জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা অপরিসীম। তাই শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে বইমুখী করতে ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলারও গুরুত্ব রয়েছে। আলোকিত শিক্ষার বিকল্প নেই।

অনুষ্ঠানে ভ্রাম্যমাণ লাইব্রেরির বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ১২ জন শিক্ষার্থী পুরস্কার লাভ করে। বিজয়ীদের মধ্যে রয়েছেন—

গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মারিয়াম বিনতে মুসা (ক), কাজিয়া আফরিন কলি (খ) ও মোছা. আফিয়া খাতুন (গ)।

সালেহা ইসহাক উচ্চ বালিকা বিদ্যালয়ের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম হয়েছে হালিমা তুজ্জ সাদিয়া (ক), আয়েশা জামান (খ) ও সাইমা ইসলাম রোজা (গ)।

কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে উম্মে হাবিবা খাতুন (ক) ও মোছা. আয়েশা সিদ্দিকা (খ)।

বাগডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে মুনিয়া সুলতানা মুন (ক), মোছা. হিমি খাতুন (খ) ও আফসানা খাতুন (গ)।

অনুষ্ঠান শেষে বই পড়া ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী পাঠকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর নিহত পাঁচ প্রবাসী নিল শেষ বিদায়, থেকে গেল ঋণের বোঝা 

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণ

আপডেট টাইম : ০৬:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬