সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রতারক চক্রের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা Logo মাথা নেই, বুকেই জোড়াচোখ, কে এই ‘ভূতদেবতা’ নিশিকান্ত? Logo গুঁড়িয়ে দেওয়ার পরও স্বমহিমায় ঢাকার রমনা কালী মন্দির Logo ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে পিটুনি দিলেন কুবি শিক্ষার্থীরা Logo হিলি স্থলবন্দরে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ, স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন Logo কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা জারি Logo নারীর অগ্রগতিতে শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ চান জুবাইদা রহমান Logo শরীয়তপুরের জাজিরায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় নারীর পাশে দাঁড়ালো মানবতার আলো ফাউন্ডেশন Logo ভারতীয় ভিসায় নতুন নিয়ম, আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা Logo টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

সিলেট টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

সিলেটে সিরিজ বাঁচানোর ম্যাচের টসে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক রোস্টন চেজ। ফলে একাদশে নাজমুল হোসেন শান্ত’র দল আগে ফিল্ডিং করবে।

মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন মুমিনুল হক। ফলে বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটারের জায়গায় কনকাশন বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেন জাকের আলি অনিক। নিয়ম অনুযায়ী কনকাশন বদলি হওয়ার পরবর্তী সাত দিনে ম্যাচ থাকলেও খেলার সুযোগ নেই।

ফলে মুমিনুলের বদলে দ্বিতীয় টেস্টে ফিরলেন চোটের কারণে মিরপুরে ডাগআউটে কাটানো আরেক তারকা মুশফিকুর রহিম। শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। সিলেট টেস্টেও তিন স্পিনার ও দুই পেসারের কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতারক চক্রের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

সিলেট টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

আপডেট টাইম : ১০:৩১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬