সিরাজগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আগামীকাল দীর্ঘ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী Logo পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী Logo ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা Logo মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী Logo নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার Logo সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় ক্বিরাত রিয়েলিটি শোর বিভাগীয় অডিশন Logo চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ Logo যুক্তরাষ্ট্রের ফুটবলে পারিশ্রমিকের শীর্ষে মেসি, দ্বিতীয় লেভানডফস্কি Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে? প্রশ্ন পাটওয়ারীর

এনসিপির কমিটিতে বড় পরিবর্তন, পদে রদবদল ৩৬ নেতার

পুরোনো ১৯ জনের পদাবনতি নতুন পদ পেলেন ১৭ নেতা

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বেশ কিছু নতুন পদ সৃষ্টি করে একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুরোনো অনেক নেতার পদাবনতি ঘটেছে। বাদ পড়েছেন আগের কমিটির অন্তত দেড় ডজন নেতা। অন্যদিকে দলের শুরু থেকে যুক্ত অনেক নেতা তাদের প্রত্যাশা অনুযায়ী মূল্যায়িত হননি বলে অভিযোগ উঠেছে। বিপরীতে অপেক্ষাকৃত পরে দলে যোগ দেওয়া কয়েকজন নেতা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। সব মিলিয়ে কমিটি গঠন ও পদ বণ্টনের প্রক্রিয়া নিয়ে দলের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দলীয় সূত্র জানায়, কমিটি ঘোষণার পর দলের অধিকাংশ নেতাকর্মী অখুশি। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাদের তেমন শুভেচ্ছা বা অভিনন্দন জানানো হয়নি। অবস্থা এমন, কাঙ্ক্ষিত পদ না পেয়ে কেউ বিরূপ প্রতিক্রিয়াও দেখাতে পারছেন না।

এনসিপির একাধিক নেতা বলেন, গঠনতন্ত্র ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে কাকে বাদ দেওয়া হয়েছে, আবার কাকে যুক্ত করা হয়েছে, তা কারও কাছে স্পষ্ট নয়। দীর্ঘদিন দলের জন্য কাজ করা এমন অনেক নেতা সম্পাদক পদ পাননি। তাদের অভিযোগ তাদের সেভাবে মূল্যায়ন করা হয়নি। অথচ ‘আপ বাংলাদেশ’ থেকে আসা কিংবা দলে নতুন যোগ দেওয়া কয়েকজনকে সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সহসম্পাদক পদ দেওয়া হয়েছে।

নেতারা আরও বলেন, বিগত সময়ে দলের উইংয়ে যেসব নেতা কাজ করেছেন, তাদের সেসব জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে দলের মধ্যে অসন্তোষ রয়েছে।

যদিও দলটির নীতিনির্ধারণী ফোরামের নেতারা বলছেন, সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবেই অনেক পদ সংযোজন করা হয়েছে। এতে কারও পদমর্যাদা কমেছে, কারও বেড়েছে। পদায়নের মাধ্যমে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, দলের যাকে যেখানে দরকার, তাকে সেখানে পদায়ন করা হয়েছে। যার যেমন যোগ্যতা তাকে সেই অনুযায়ী মূল্যায়ন করার চেষ্টা করেছি। এটা আমাদের আহ্বায়ক কমিটি, আগামীতে দলের কাউন্সিল হলে সবকিছু ঠিক হয়ে যাবে আশা করি।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের আরেক সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, দলের পুরো সাংগঠনিক কাঠামো পরিবর্তন আনা হয়েছে। মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক এ পদগুলো মানুষের কাছে তেমন পরিচিত নয়। তাই এসব পদ বিলুপ্ত করে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। এগুলো আসলে পদের দিক দিয়ে পদাবনতি—ব্যাপারটা এমন নয়।

এনসিপির পুনর্গঠিত কমিটিতে ৩২টি সম্পাদক পদ সংযোজন করা হয়েছে। তাদের সঙ্গে দু-একজন করে সহসম্পাদক রাখা হয়েছে। আগের কমিটির মুখ্য সমন্বয়ক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, মুখপাত্র, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, সংগঠক ও যুগ্ম মুখ্য সমন্বয়ক পদগুলো বিলুপ্ত করা হয়েছে।

পুরোনো অনেক মুখের ‘ডিমোশন’ : নতুন কমিটিতে আগের কমিটির পুরোনো অনেক পরিচিত মুখের ‘ডিমোশন’ বা পদাবনতি হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীপ। নতুন কমিটিতে দুজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সামান্তা শারমিনকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদেও রাখা হয়নি। সব মিলিয়ে কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে নানা ক্ষোভ ও জামায়াতের সঙ্গে জোট করার কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার তিনি দল থেকে পদত্যাগ করেন। আগের কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে থাকা নাহিদা সারোয়ার নিভাকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া আগের কমিটির ১৬ জন যুগ্ম সদস্য সচিবকে বিভিন্ন পদে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে তাহসীন রিয়াজকে আন্তর্জাতিক সম্পাদক, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাকে আইন সম্পাদক, জয়নাল আবেদিন শিশিরকে প্রচার সম্পাদক, ফয়সাল মাহমুদ শান্তকে শিক্ষা সম্পাদক, এ এস এম সুজাউদ্দীনকে সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম দক্ষিণ) করা হয়েছে। এ ছাড়া রাফে সালমান রিফাত ( আপ বাংলাদেশ) ও তারেক রেজাকে সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা), অ্যাডভোকেট হুমায়রা নূরকে নারীবিষয়ক সম্পাদক, মোল্লা মোহাম্মদ ফারুক এহসানকে কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক, সাগুফতা বুশরা মিশমাকে পরিবেশ ও জলবায়ু সম্পাদক, মশিউর রহমানকে গণশিক্ষা বিষয়ক সম্পাদক, লুৎফর রহমানকে সংস্কৃতিবিষয়ক সম্পাদক, আহনাফ সাইদ খানকে ক্রীড়া সম্পাদক, তানিম আহমেদকে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক, মোহাম্মদ মিরাজ মিয়াকে যুব ও কর্মসংস্থান সম্পাদক, ডা. জাহেদুল ইসলামকে মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক করা হয়েছে।

দলটির নেতাদের সঙ্গে আলাপকালে জানা যায়, যুগ্ম সদস্য সচিব পদটি সম্পাদকীয় পদগুলোর তুলনায় পদমর্যাদার দিক দিয়ে এগিয়ে। ফলে এসব নেতার নতুন দায়িত্বকে পদাবনতি হিসেবে দেখছেন কেউ কেউ। যদিও নতুন দায়িত্বের কাজের পরিধি বেড়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট নেতারা।

এনসিপির প্রচার সম্পাদক জয়নাল আবেদিন শিশির বলেন, দপ্তর, প্রচার সম্পাদক ও বিভাগীয় সম্পাদক পদ বড়। এগুলো দলের গুরুত্বপূর্ণ পদ। সবাইকে প্রমোশন দিয়ে বিষয়ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্দিষ্ট দায়িত্ব পাওয়ায় আগের চেয়ে কাজের পরিধি বেড়েছে।

৪২ জন পেলেন পদোন্নতি পুনর্গঠিত কমিটিতে আগের কমিটির অন্তত তিন ডজন নেতা পদোন্নতি পেয়েছেন। এরা হলেন আগের কমিটিতে মুখ্য সমন্বয়কের দায়িত্বে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দুজনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আগের কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ থেকে সারজিস আলম হয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব। মুখপাত্র পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

আগের কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পাঁচজনকে পদোন্নতি দিয়ে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এরা হলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ব্যারিস্টার সানি আব্দুল হক ও প্রীতম দাশ।

মুখ্য সমন্বয়কের দায়িত্বে থাকা দিলশানা পারুল ও যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতুকে নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি যোগ দেওয়া ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি আহ্বায়ক ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি একে ফ্লোরা ও মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারেক এ আদেল জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে নির্বাচনের আগে এনসিপিতে যোগ দেন।

আগের কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা পেয়েছেন দপ্তর সম্পাদকের দায়িত্ব। আইনজীবী সংগঠনের সদস্য অ্যাডভোকেট এরশাদুল বারিকে করা হয়েছে সহ-আইন সম্পাদক।

এ ছাড়া সদস্য পদ থেকে অন্তত ২৫ জনকে বিভিন্ন পদে সাংগঠনিক পদে পদায়ন দেওয়া হয়েছে। তারা হলেন আশরেফা খাতুনকে সহ-আন্তর্জাতিক সম্পাদক, ইফতেখারুল ইসলামকে সহ-দপ্তর সম্পাদক, জাওয়াদুল করিম সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম-দক্ষিণ), জাহিদুল ইসলাম সৈকতকে সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম-উত্তর), ড. শামীম হামিদীকে সাংগঠনিক সম্পাদক (বরিশাল), তানহা শান্তা সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ), আয়মান রাহাত সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা), ইয়াসির আরাফা মিডিয়া সম্পাদক, আব্দুল্লাহ আল মামুনকে সহ-মিডিয়া সম্পাদক, এহসানুল মাহবুব জোবায়ের সহ-পরিবেশ ও জলবায়ু সম্পাদক, সাইয়েদ জামিল সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, রাশেল উল আলমকে তথ্যপ্রযুক্তি সম্পাদক, তাওহিদ তানজিম সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক, ব্যারিস্টার নুরুর হুদা জুনেদ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, খালেদ সাইফুল্লাহ জুয়েল সহ-মানবাধিকার সম্পাদক, সাইফুল ইসলাম সাইফ সহ-অর্থ ও পরিকল্পনা সম্পাদক, আব্দুল্লাহ মামুন নিলয় সহ-শিল্প ও বাণিজ্য সম্পাদক, ইমরান নাঈম সহ-ক্রীড়া সম্পাদক পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়াও আগের কমিটির সদস্য পদে থাকা তৌহিদ হোসেন, সোহেল রানা, ফিদাদুর রহমান দিবস, ফাহিম রহমান খান পাঠান, মোহাম্মদ উসামা, মাহবুব এ খোদা ও সাইফুল ইসলামকে সহসম্পাদক করা হয়েছে।

বাদ পড়েছেন দেড় ডজন নেতা প্রথম কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও পুনর্গঠিত কমিটি থেকে বাদ পড়েছেন অন্তত দেড় ডজন নেতা। প্রথম ও দ্বিতীয় কমিটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, যুগ্ম আহ্বায়ক হাসান আলী এবারের কমিটিতে জায়গা পাননি। যুগ্ম সদস্য সচিবদের মধ্যে থেকে মোশফিকুর রহমান জোহান ও আফসানা ছপার জায়গা হয়নি।

যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) থেকে ইমন সৈয়দ, সংগঠক (উত্তরাঞ্চল) থেকে নাজমুল হাসান সোহাগ ও সংগঠক (দক্ষিণাঞ্চল) থেকে মোহাম্মদ রাকিব, আজিজুর রহমান রিজভী, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান, কাউছার হাবিব, আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, নফিউল ইসলাম, মো. রাকিব হোসেন নতুন কমিটিতে স্থান পাননি। শুধু আব্দুর রহমানকে নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আগে থেকেই ছিল। বিশেষ করে দলের ভেতরে তাকে নিষিদ্ধ আওয়ামী লীগ হিসেবে বিভিন্ন সময়ে ট্রোল করা হতো। এ জন্য দলীয় পদ পাবেন না, তা ভেবেই কমিটি দেওয়ার আগেই তিনি পদত্যাগ করেন। আগের কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক থেকে আব্দুজ জাহের, শেখ মোহাম্মদ শাহ মঈনুদ্দিন, সাদ্দাম হোসেন কোনো পদ পাননি।

নতুন ১৭ জন পেলেন পদ এনসিপির শুরু থেকে যারা দলের সঙ্গে তাদের বাদ দেওয়া হলেও দলে নতুন যোগ দেওয়া এমন অন্তত ১৭ নেতাকে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। এরা হলেন সহ-প্রচার সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আসা শাহাদাত হোসেন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সিলেটের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল আরিফ, খুলনার সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা (আপ বাংলাদেশ), বরিশালের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সালমান, ঢাকা বিভাগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাল মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু; সহ-সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলগীর চৌধুরী আকাশ; সহ-ধর্ম সম্পাদক জয় বিশ্বাস, তথ্য ও গবেষণা সম্পাদক ইশতিয়াক আকিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুনা হাফসা, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাজেদুর রহমান।

নারী সংগঠনের দুই নেত্রী থাকলেও বাইরে অন্য সংগঠনের নেতারা এনসিপির অঙ্গসংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু ও মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুমকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে। এর মধ্যে মাহমুদা আলম মিতু ও নুসরাতকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণ ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য করা হয়েছে। তবে অন্য অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি, জাতীয় শ্রমিকশক্তি ও জাতীয় কৃষকশক্তির শীর্ষ নেতাদের কেউ কেন্দ্রীয় কমিটিতে জায়গায় পাননি।

কিন্তু জাতীয় নারীশক্তির ক্ষেত্রে সেই নীতি অনুসরণ করা হয়নি। এ নিয়ে দলের ভেতরে প্রশ্ন উঠেছে। কেউ কেউ জানতে চেয়েছেন, অন্য অঙ্গসংগঠনের নেতাদের বাদ রেখে শুধু নারী সংগঠনের নেত্রীদের কেন্দ্রীয় কমিটিতে রাখার কারণ কী।

দলটির একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, অঙ্গসংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবদের কেন্দ্রীয় কমিটিতে না রেখে ৫১ সদস্যের নির্বাহী কমিটিতে রাখার পরিকল্পনা ছিল। কিন্তু জাতীয় নারীশক্তির ক্ষেত্রে সেই নীতির অসুরণ করা হয়নি। সংগঠনের শীর্ষ দুই নারী নেত্রী দলের এমপি, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতি পর্ষদের সদস্য। এখানে আসলে নারী নেত্রীর সংকট নাকি স্বজনপ্রীতি করা হয়েছে—এমন প্রশ্ন তোলেন কেউ কেউ। তাদের ভাষ্যমতে, এনসিপি কি তাহলে নারী নেতৃত্ব তুলে আনতে ব্যর্থ হয়েছে। এটি নারী নেতৃত্বের সংকট, নাকি পদ বণ্টনে বৈষম্য—এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

গঠনতন্ত্র অনুযায়ী নেই নারী প্রতিনিধিত্ব এনসিপির গঠনতন্ত্রের ৪.৩ ধারা অনুযায়ী, পার্টির কমিটিগুলোয় ৩৩ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত রাখার জন্য সচেষ্ট থাকবে। কিন্তু ১৯৫ জনের কেন্দ্রীয় কমিটিতে মাত্র স্থান পেয়েছেন ১৩ জন নারী। এদের মধ্যে গত বৃহস্পতিবার সামান্তা শারমিন দল থেকে পদত্যাগ করেছেন।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটিক্যাল কাউন্সিলে (রাজনৈতিক পর্ষদ) সদস্য ১৬ জন। এখানে শুধু দুজন নারী ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম আছেন। গঠনতন্ত্র অনুযায়ী এখানে আরও তিনজন নারী থাকার কথা। অনেকে মনে করছেন, রাজনীতিতে নারীদের এগিয়ে আসার কথা বললেও এনসিপি দলের মধ্যে তাদের কোণঠাসা করা রেখেছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামীকাল দীর্ঘ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এনসিপির কমিটিতে বড় পরিবর্তন, পদে রদবদল ৩৬ নেতার

আপডেট টাইম : ১১:৫৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬