সিরাজগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী Logo পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী Logo ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা Logo মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী Logo নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার Logo সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় ক্বিরাত রিয়েলিটি শোর বিভাগীয় অডিশন Logo চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ Logo যুক্তরাষ্ট্রের ফুটবলে পারিশ্রমিকের শীর্ষে মেসি, দ্বিতীয় লেভানডফস্কি Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে? প্রশ্ন পাটওয়ারীর Logo দুই বিএনপি নেতার মৃত্যুতে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি রিজভীর

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আগামী রবিবার ভারত সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী কোনো দেশে এটিই হবে তার প্রথম সফর।

বালেন্দ্র শাহ আগামী ২২ ও ২৩ নভেম্বর ভারত সফর করবেন।
সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি। শুক্রবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ একসময় র‌্যাপার হিসেবে পরিচিত ছিলেন।

পরে রাজনীতিতে যোগ দিয়ে তিনি নেপালের প্রধানমন্ত্রী হন। আগামী সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। নেপাল হিমালয় অঞ্চলে অবস্থিত। দেশটি স্থলবেষ্টিত হওয়ায় প্রতিবেশী দুই শক্তিশালী দেশ ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা তাদের জন্য গুরুত্বপূর্ণ।

হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপালকে ভারত দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখে। দেশটির দক্ষিণাঞ্চলীয় সমতলভূমি বরাবর ভারতের সঙ্গে নেপালের দীর্ঘ সীমান্ত রয়েছে। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অমৃত বাহাদুর রাই সাংবাদিকদের বলেন, ‘ভারত নেপালের একটি বড় ও গুরুত্বপূর্ণ অংশীদার।’ তিনি জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, পণ্য পরিবহন, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের মধ্য দিয়ে নেপালের সঙ্গে সম্পর্ককে ভারত কতটা গুরুত্ব দেয়, তা প্রকাশ পাবে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত। নেপালের মোট আমদানির ৬০ শতাংশের বেশি আসে ভারত থেকে। এর আর্থিক মূল্য ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। অন্যদিকে চীন থেকে দেশটি আমদানি করে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য, যা নেপালের মোট আমদানির ১৩ শতাংশ।
প্রধানমন্ত্রী হওয়ার পর বালেন্দ্র শাহ তাঁর পূর্বসূরিদের মতো দ্রুত বিদেশ সফরে যাননি। বরং দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে তিনি বিদেশ সফর এড়িয়ে চলেন। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর ছিল গত সেপ্টেম্বরে। ওই সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যান তিনি। তখন নেপাল ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছিল। দেশটির উঁচু পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে সুনামির মতো পরিস্থিতি তৈরি হয়। ওই দুর্যোগে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন এবং ৫ হাজার মানুষ নিখোঁজ হন।

বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান খুবই কম। তবে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে দেশটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্গঠনে ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে ধারণা করছে নেপাল সরকার। ভারত সফরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে থাকবেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে ও পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা নতুন সরকারের অধীনে নেপালের পররাষ্ট্রনীতিতে নতুন করে ভারসাম্য আনা এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চলছে। ভারত সফরকে সেই উদ্যোগেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।

কাঠমাণ্ডুভিত্তিক সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’-এর সম্পাদক ও সাংবাদিক গুনা রাজ লুইটেল বলেন, ‘জেন-জি বিক্ষোভের পর নতুন সরকার গঠিত হওয়ার পর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে জোরদার করা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী করার ওপর।’

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬