সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের প্রকোপ, আক্রান্ত ৫ হাজারের বেশি

হামের সতর্কবার্তা-সংবলিত একটি সাইনবোর্ড ঝুলছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে চলতি বছর এখন পর্যন্ত ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত হয়েছে। দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের প্রায় ৫৯ শতাংশ শিশু ও কিশোর। তাদের মধ্যে ১৮ শতাংশের বয়স পাঁচ বছরের কম এবং ৪১ শতাংশের বয়স ৫ থেকে ১৯ বছরের মধ্যে।

সিডিসির তথ্য অনুযায়ী, ১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রে এটাই সবচেয়ে বেশি হাম সংক্রমণের ঘটনা। আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৯৯৩ জন অন্যের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন।

হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। তবে টিকা নেওয়ার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিয়ে অনীহা এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ বাড়ছে।

যুক্তরাষ্ট্রের কিন্ডারগার্টেনগুলোয় শিশুদের হামের টিকা নেওয়ার হারও কমেছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে এই হার ছিল ৯৫ দশমিক ২ শতাংশ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা কমে ৯২ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৫ সালে দেশটিতে ২ হাজার ২৮৯ জনের হাম শনাক্ত হয়েছিল। চলতি বছর সেই সংখ্যা দ্বিগুণের বেশি।

সিডিসির হিসাবে, এ বছর যুক্তরাষ্ট্রে হামে চারজনের মৃত্যু হয়েছে। তবে বিভিন্ন অঙ্গরাজ্যের দেওয়া তথ্যের সঙ্গে কেন্দ্রীয় সংস্থার হিসাবের পার্থক্য রয়েছে। অঙ্গরাজ্যগুলোর হিসাবে মৃত্যুর সংখ্যা বেশি।

পেনসিলভানিয়ায় এ বছর হামে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগের হিসাবে, সেখানে ১ হাজার ৪৮৭ জন আক্রান্ত এবং ছয়জনের মৃত্যু হয়েছে। তবে হাম-সংশ্লিষ্ট মৃত্যু গণনার পদ্ধতি নিয়ে অঙ্গরাজ্যটির গভর্নর জশ শ্যাপিরো ও স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের প্রকোপ, আক্রান্ত ৫ হাজারের বেশি

আপডেট টাইম : ০১:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬