সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

দ. কোরিয়ার পক্ষ নেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে এক হাত নিলেন কিমের বোন

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার ওই বক্তব্যের সমালোচনা করে উত্তর কোরিয়া বলেছে, তিনি দক্ষিণ কোরিয়ার পক্ষ নিয়েছেন। এ ঘটনায় জাতিসংঘ মহাসচিবের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে পিয়ংইয়ং। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং অভিযোগ করেছেন, গত সেপ্টেম্বরে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ কোরিয়ার একতরফা দাবির প্রতিধ্বনি করে গুতেরেস পক্ষপাতদুষ্ট ও দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রচারিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, ‘ঘটনার প্রকৃত অবস্থা যথাযথভাবে না বুঝে উসকানিদাতাদের বক্তব্যের প্রতিধ্বনি করা এবং তাদের প্রশ্রয় দেওয়া জাতিসংঘ মহাসচিবের এই আচরণ উত্তেজনা প্রশমনে সহায়ক নয়।’

এর আগে জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক সাংবাদিকদের জানিয়েছিলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দুই কোরিয়ার মধ্যে, বিশেষ করে সামরিক পর্যায়ে, সংলাপ পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন মহাসচিব গুতেরেস।

গত সেপ্টেম্বরে দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার কয়েকজন সেনা গুরুতর আহত হন। তারা সেখানে গোয়েন্দা নজরদারির দায়িত্বে ছিলেন। সিউলের দাবি, উত্তর কোরিয়ার পুঁতে রাখা মাইন থেকেই বিস্ফোরণটি ঘটেছে।

তবে এ ঘটনায় নিজেদের দায় অস্বীকার করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার দাবি, সীমান্ত সুরক্ষিত করতে তাদের সেনারা ডিএমজেডে অভিযান চালাচ্ছিলেন। এ সময় তারা জাতিসংঘ সনদ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেননি।

সূত্র : রয়টার্স

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

দ. কোরিয়ার পক্ষ নেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে এক হাত নিলেন কিমের বোন

আপডেট টাইম : ০৩:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬