ভারতের আসাম রাজ্যে কলকাতা থেকে মিজোরামের সাইরাংগামী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার সকালে গুয়াহাটির কাছে দিগারু রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখপাত্র কে কে শর্মা জানান, সকাল ৬টা ৫৪ মিনিটে অন্য একটি ট্রেনকে অগ্রাধিকার দিয়ে স্টেশনে প্রবেশের সময় কলকাতা-সাইরাং এক্সপ্রেসের চালক গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। এতে ট্রেনটির ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
তিনি বলেন, দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হননি। সবাই নিরাপদে আছেন। বিকল্প ট্রেনে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
জনতার কণ্ঠ/এসএ

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 
























