সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

ক্যান্সারের শেষ পর্যায়ে হোমিওপ্যাথি কতটা কার্যকর, যাচাইয়ের উদ্যোগ

ছবি: সংগৃহীত

ক্যানসারের শেষ পর্যায়ে থাকা রোগীদের ব্যথা ও শারীরিক অস্বস্তি কমাতে হোমিওপ্যাথির কোনো ভূমিকা আছে কি না, তা পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছে ভারতের কলকাতার দুটি চিকিৎসাপ্রতিষ্ঠান। এ লক্ষ্যে যৌথভাবে কাজ করতে যাচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি (এনআইএইচ)। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

চিকিৎসার শেষ পর্যায়ে অনেক ক্যানসার রোগী তীব্র ব্যথা, দুর্বলতা, ঘুমের সমস্যা ও বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ায় ভোগেন। এ অবস্থায় রোগ সারানোর পাশাপাশি ব্যথা ও অন্যান্য উপসর্গ কমিয়ে রোগীর জীবনযাত্রার মান উন্নত করাই প্যালিয়েটিভ কেয়ারের লক্ষ্য।

এনআইএইচের ডেপুটি মেডিকেল সুপার ও ক্যানসার বহির্বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ললিত সিং জানান, প্রাথমিক আলোচনার পর গত ৭ অক্টোবর সিএনসিআইকে চিঠি দিয়েছে এনআইএইচ। প্রচলিত চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথি ব্যবহারে রোগীদের ব্যথা, অস্বস্তি ও ঘুমের সমস্যায় কোনো পরিবর্তন আসে কি না, তা পর্যবেক্ষণ করতে চান সংশ্লিষ্ট চিকিৎসকেরা।

এনআইএইচের দাবি, গত প্রায় ১৫ বছর ধরে প্রতিষ্ঠানটিতে ক্যানসার রোগীদের জন্য পৃথক বহির্বিভাগ চালু রয়েছে। ২০২৩ সাল থেকে এ সেবার আওতায় ৩ হাজার ৫৭ জন রোগী নিবন্ধিত হয়েছেন। তাঁদের মধ্যে ৭৮৬ জন নতুন রোগী।

প্রতিষ্ঠানটির পরিচালক প্রলয় শর্মার মতে, ক্যানসারের শেষ পর্যায়ে অনেক রোগীর জন্য যন্ত্রণা কমানো এবং যতটা সম্ভব স্বাভাবিক জীবনযাপন বজায় রাখা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ ক্ষেত্রে সহায়ক চিকিৎসার সম্ভাবনা যাচাই করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

ললিত সিংয়ের দাবি, ফুসফুস, স্তন ও হাড়ের ক্যানসারে হোমিওপ্যাথি ব্যবহারে কিছু ইতিবাচক অভিজ্ঞতা পাওয়া গেছে। কয়েকজন রোগী তিন থেকে চার বছর পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করছেন বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিজ্ঞতা বা দাবি এখনো হোমিওপ্যাথির কার্যকারিতার বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত নয়।

ক্যানসারের চিকিৎসায় হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে বৈজ্ঞানিক মহলে এখনো পর্যাপ্ত প্রমাণ নেই। ক্যানসার চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে জানিয়েছে, হোমিওপ্যাথি ক্যানসার প্রতিরোধ বা চিকিৎসা করতে পারে—এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।

তাই ক্যানসারের প্রচলিত চিকিৎসা বন্ধ বা বিলম্বিত করে হোমিওপ্যাথির ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। রোগীর ব্যথা ও অন্যান্য উপসর্গ নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রমাণভিত্তিক প্যালিয়েটিভ কেয়ার নেওয়াই জরুরি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

ক্যান্সারের শেষ পর্যায়ে হোমিওপ্যাথি কতটা কার্যকর, যাচাইয়ের উদ্যোগ

আপডেট টাইম : ১০:৫৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬