সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এরা হলেন, খোকশাবড়ী ইউনিয় আওয়ামী লীগের সদস্য ও দিয়ার পাঁচিল গ্রামের মৃত ফটিক মণ্ডলের ছেলে মোহাম্মদ রফিক মন্ডল (৫৪) এবং সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউচ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাটিকাবাড়ী গ্রামের সানোয়ার হোসেনের ছেলে রাকিবুল ইসলাম ওরফে সাকিব (২৪)।
সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) খোকশাবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















