সিরাজগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আগামীকাল দীর্ঘ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী Logo পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী Logo ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা Logo মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী Logo নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার Logo সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় ক্বিরাত রিয়েলিটি শোর বিভাগীয় অডিশন Logo চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ Logo যুক্তরাষ্ট্রের ফুটবলে পারিশ্রমিকের শীর্ষে মেসি, দ্বিতীয় লেভানডফস্কি Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে? প্রশ্ন পাটওয়ারীর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে প্রধান শিক্ষক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম (৫১) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আজোয়াটারী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন তিনি।

রফিকুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কাজদাহর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ওই গ্রামের মৃত রজব আলী মুন্সির ছেলে। পাশাপাশি তিনি কাশিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামীকাল দীর্ঘ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬