সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির Logo গণমাধ্যমের নতুন নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালে ব্যবস্থা Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ Logo মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার Logo হলুদ রঙের বিরল মাছ দেখে বিস্মিত বিজ্ঞানীরা

২ হাজার ২০০ কোটি টাকায় নিলামে উঠছে ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্ম

১৮৯০ সালে ফ্রান্সের আভের-সুর-ওয়াজ এলাকায় আঁকা ভিনসেন্ট ভ্যান গঘের ‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাট গাছের ফুল)। ছবি: এএফপি

বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম নিলামে বিক্রির উদ্যোগ ঘিরে বিরোধ তৈরি হয়েছে। ছবিটির সাবেক মালিক জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশারের উত্তরাধিকারীরা এর বিক্রিতে আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, নাৎসি শাসনামলে আর্থিক সংকটের কারণে ১৯৩৬ সালে বাধ্য হয়ে ছবিটি বিক্রি করেছিল তাদের পরিবার।

তবে উত্তরাধিকারীদের আপত্তি সত্ত্বেও নির্ধারিত সময়েই ছবিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স। বুধবার নিলামে ছবিটির দাম ১৮ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা। এই দামে বিক্রি হলে ভ্যান গঘের কোনো শিল্পকর্মের সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়বে এটি।

১৮৯০ সালে ফ্রান্সের আভের-সুর-ওয়াজ এলাকায় ছবিটি আঁকেন ভ্যান গঘ। ‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাট গাছের ফুল) নামের ছবিটিতে ফুলে ভরা চেস্টনাট গাছের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

জার্মানির প্রভাবশালী প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে প্যারিস থেকে ছবিটি কিনেছিলেন। তার উত্তরাধিকারীদের দাবি, নাৎসি শাসনামলে পরিবারের আর্থিক ক্ষতির কারণে ১৯৩৬ সালে ছবিটি বিক্রি করতে বাধ্য হন তারা। তাই ওই বিক্রির পরিস্থিতি এবং ছবিটির তৎকালীন দাম নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

উত্তরাধিকারীদের আইনজীবী গুনার শ্নাবেল সোথেবি’সের কাছে প্রমাণ চেয়েছেন, ছবিটি যথাযথ বাজারদরে বিক্রি হয়েছিল কি না এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি না থাকলেও ফিশার পরিবার ছবিটি বিক্রি করত কি না।

তবে সোথেবি’স বলছে, ছবিটির মালিকানা ও হাতবদলের ইতিহাস নিয়ে তারা বিস্তারিত অনুসন্ধান করেছে। তাদের গবেষণায় এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ছবিটি চাপের মুখে বা বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হয়েছিল।

নিলাম প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ফিশার পরিবারের উত্তরাধিকারীদের সঙ্গে তাদের আলোচনা চলছে। দুই পক্ষের মধ্যে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে তারা।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে এএফপি জানিয়েছে, এ বিষয়ে দুই পক্ষের মধ্যে নিউইয়র্কে একটি বৈঠকের কথা ছিল।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

২ হাজার ২০০ কোটি টাকায় নিলামে উঠছে ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্ম

আপডেট টাইম : ০১:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬