সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

চুল গজাতে বৈদ্যুতিক চিরুনি, ইঁদুরের পরীক্ষায় প্রায় ৯৮% সাফল্য

চীনের একটি গবেষক দলের তৈরি ডিট্যাঙ্গেল ডিভাইস। ছবি: এসএইচএমপি

চীনা গবেষকদের তৈরি পরীক্ষামূলক এক বৈদ্যুতিক চিরুনি ব্যবহারে মাত্র এক মাসে ইঁদুরের মাথায় প্রায় ১০০ শতাংশ চুল গজিয়েছে। একই সময়ে প্রচলিত ওষুধ মিনোক্সিডিল ব্যবহারে চুল গজানোর হার ছিল প্রায় ৭০ শতাংশ। ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

‘ডিট্যাঙ্গল’ নামের এই বৈদ্যুতিক চিরুনিটি এখন পর্যন্ত শুধু ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছে। তবে গবেষকদের ধারণা, প্রযুক্তিটি মানুষের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা পুরুষদের বংশগত টাক পড়ার চিকিৎসায়ও সম্ভাবনা তৈরি করতে পারে।

চলতি মাসে প্রকাশিত গবেষণাটির শিরোনাম ‘কম্বিং-ট্রিগার্ড ইলেকট্রোস্টিমুলেশন সিঙ্ক্রোনাইজিং ডিপ ডেলিভারি ফর র‍্যাপিড হেয়ার রিগ্রোথ ইন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া’। এতে চিরুনিটির কার্যকারিতা ও কাজের পদ্ধতি তুলে ধরা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, ডিট্যাঙ্গল চিরুনির দাঁতে বিভিন্ন উচ্চতার ইলেকট্রোড এবং ওষুধ বহনকারী বিশেষ অণু যুক্ত রয়েছে। চুলের গোড়ার চারপাশে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে এগুলো কাজ করে। এতে চুলের ফলিকলে ওষুধ পৌঁছানো এবং বৈদ্যুতিক উদ্দীপনার সমন্বয়ে চুল গজানোর প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

গবেষকদের মতে, প্রচলিত মিনোক্সিডিল চিকিৎসায় যেখানে এক মাসে চুল গজানোর হার প্রায় ৭০ শতাংশ ছিল, সেখানে ডিট্যাঙ্গল ব্যবহারে তা প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে।

টাক পড়ার প্রচলিত চিকিৎসায় সীমাবদ্ধতা

পুরুষদের জীবদ্দশায় প্রায় ৮০ শতাংশ পর্যন্ত অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ায় আক্রান্ত হতে পারেন। এ সমস্যা শুধু শারীরিক চেহারায় প্রভাব ফেলে না, মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মানেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সমস্যাটি ব্যাপক হলেও চিকিৎসার কার্যকর বিকল্প তুলনামূলকভাবে সীমিত। প্রচলিত চিকিৎসাগুলোর মধ্যে মিনোক্সিডিল অন্যতম। এটি চুল পড়ার গতি কমানোর পাশাপাশি নতুন চুল গজাতেও সহায়তা করে। তবে ব্যক্তিভেদে এর কার্যকারিতা ভিন্ন হতে পারে।

মিনোক্সিডিল ব্যবহারে ফল পেতে কখনো কখনো এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। এর সুফল ধরে রাখতে নিয়মিত ব্যবহার চালিয়ে যেতে হয়। ওষুধটি ব্যবহারে মাথার ত্বকে জ্বালাপোড়া হতে পারে। কিছু ব্যবহারকারী মাথাব্যথা বেড়ে যাওয়ার কথাও জানিয়েছেন।

আরেকটি প্রচলিত ওষুধ ফিনাস্টেরাইড, যা প্রোপেশিয়া নামে বাজারজাত করা হয়। টাক পড়ার প্রাথমিক পর্যায়ে এটি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। তবে এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যৌন সক্ষমতা-সংক্রান্ত সমস্যা ও বিষণ্নতা।

এ ছাড়া চুল প্রতিস্থাপনও জনপ্রিয়তা পেয়েছে। এ পদ্ধতিতে মাথার পেছন ও দুই পাশের মতো চুল পড়ার ঝুঁকি কম এমন স্থান থেকে চুলের ফলিকল সংগ্রহ করে টাক পড়া অংশে প্রতিস্থাপন করা হয়। কার্যকর হলেও অস্ত্রোপচারভিত্তিক এ প্রক্রিয়া বেশ কষ্টসাধ্য, ব্যয়বহুল এবং শারীরিকভাবে আক্রমণাত্মক হতে পারে।

মানুষের ক্ষেত্রে কার্যকারিতা এখনো অজানা

গবেষকেরা আশাবাদী হলেও মানুষের ক্ষেত্রে ডিট্যাঙ্গল চিরুনির কার্যকারিতা এখনো প্রমাণিত হয়নি। প্রাণীর ওপর পরীক্ষা কোনো চিকিৎসাপদ্ধতির সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে পারে, কিন্তু মানুষের শরীরে সেটি একইভাবে কাজ করবে কি না, তা নিশ্চিত করে না।

মানুষের ওপর ক্লিনিক্যাল পরীক্ষা শুরুর আগে ডিভাইসটির নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। ফলে নতুন এই প্রযুক্তি ভবিষ্যতে টাক পড়ার চিকিৎসায় ভূমিকা রাখতে পারবে কি না, তা জানতে আরও অপেক্ষা করতে হবে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

চুল গজাতে বৈদ্যুতিক চিরুনি, ইঁদুরের পরীক্ষায় প্রায় ৯৮% সাফল্য

আপডেট টাইম : ১১:৫৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬