চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে এসব তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এই সময় সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা।
তবে, গত তিন মাসে সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ কমেছে। যার পরিমাণ ২ হাজার ৭৫২ কোটি টাকা। আর এই সময় বেসরকারি খাতের ব্যাংকগুলোয় খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা।
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 





















