সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

স্বর্ণ কেনায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর রেকর্ড, তিন মাসে কিনল ৩২১ টন

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৩২১ টন স্বর্ণ কিনেছে। জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে তাদের স্বর্ণ কেনার পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি। ২০২৪ সালের শেষ প্রান্তিকের পর এটিই কোনো এক প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সর্বোচ্চ স্বর্ণ কেনার পরিমাণ।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি বছরের প্রথম নয় মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মোট স্বর্ণ কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৫ টন। গত বছরের একই সময়ের তুলনায় যা ৬ শতাংশ বেশি।

প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনতে এবং অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় স্বর্ণের মজুত বাড়াচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তাও স্বর্ণের প্রতি তাদের আগ্রহের অন্যতম কারণ।

স্বর্ণকে দীর্ঘদিন ধরেই মূল্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। কোনো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণ থাকলে আন্তর্জাতিক মুদ্রাবাজারের ওঠানামার মধ্যেও সম্পদের একটি অংশ ধরে রাখা সম্ভব হয়।

কেন্দ্রীয় ব্যাংকগুলোর পাশাপাশি স্বর্ণভিত্তিক বিনিয়োগ তহবিলেও অর্থের প্রবাহ বেড়েছে। তৃতীয় প্রান্তিকে এসব তহবিলে ২১১ টন স্বর্ণ যুক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বর্ণ কেনায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর রেকর্ড, তিন মাসে কিনল ৩২১ টন

আপডেট টাইম : ১১:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬