ওয়ানডে ও টি–টুয়েন্টি ছেড়েছিলেন আগেই। এবার সাদা পোশাকের ক্রিকেট থেকেও বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম টেস্টই হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে মুশফিকের শেষ ম্যাচ।
আজ বিসিবির পরিচালনা পর্ষদের এক সভার পর মুশফিকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 
























