সিরাজগঞ্জ , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

২৪৬ রানেই গুটিয়ে গেল ভারত, বড় লিডের পথে নিউজিল্যান্ড

ভারতকে অলআউট করার পর কিউইদের উদযাপন। ছবি: ক্রিকইনফো

ক্রাইস্টচার্চ টেস্টে ২৪৬ রানে অলআউট হয়েছে সফরকারী ভারত। ১১৭ রানে ৭ উইকেট হারানো দলকে টেনে তোলার চেষ্টা করলেন ধ্রুব জুরেল। তার লড়াকু ৮৮ রানের ইনিংসের পড়ও খুব একটা বদলাল না ম্যাচের চিত্র। তৃতীয় দিন শেষে বড় লিডের পথে স্বাগতিক নিউজিল্যান্ড।

হ্যাগলি ওভালে দিনের শুরুতে ৬ উইকেটে ১১৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। সফরকারীরা ২৪৬ রানে অলআউট হলে প্রথম ইনিংসে ১১০ রানের লিড পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। সব মিলিয়ে তাদের লিড ২৪৩ রান।

তৃতীয় দিনের শুরুতেই শূন্য রানে ফিরে যান আনশুল কাম্বোজ। এরপর জুরেলের সঙ্গে লড়াই চালিয়ে যান আকাশ দীপ। অষ্টম উইকেটে জুরেলের সঙ্গে গড়েন ৪৬ রানের জুটি। ৫২ বলে ২৯ রান করা দীপকে ফেরান নাথান স্মিথ। অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান জুরেল। তুলে নেন নিজের চতুর্থ টেস্ট ফিফটি। গুরনুর ব্রারকে সঙ্গে নিয়ে নবম উইকেটে যোগ করেন আরও ৬৪ রান।

৪৬ বল খেলে ১০ রান করা ব্রারকে বোল্ড করেন কাইল জেমিসন। এরপর জাসপ্রিত বুমরাহকে নিয়ে ভারতকে ২৪০ পার করান জুরেল। তবে জেমিসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামে তার ইনিংস। ১৮০ বলের ইনিংসে ৮৮ রান করেন তিনি। জেমিসন নেন ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে ধাক্কা খায় ভারত। কনকাশনের কারণে আর মাঠে নামতে পারেননি আকাশ দীপ। তার বদলি হিসেবে টেস্টে ভারতের প্রথম কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামেন প্রসিধ কৃষ্ণা।

ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। টম লাথামকে বোল্ড করে এই টেস্টে প্রথম উইকেটের দেখা পান জাসপ্রিত বুমরাহ। চলতি সিরিজে এই নিয়ে তৃতীয়বারের মতো কিউই অধিনায়ককে ফেরালেন এই পেসার।

দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন হেনরি নিকোলাস ও ডেভন কনওয়ে। তাদের জুটিও ভাঙেন বুমরাহ। তার বলে ক্যাচ দিয়ে ফেরেন নিকোলস। এরপর রাচিন রবীন্দ্রকে নিয়ে দলের রান এগিয়ে নেন কনওয়ে। তুলে নেন ক্যারিয়ারের ১৫তম টেস্ট ফিফটি।

কনওয়ের ইনিংস থামান ওয়াশিংটন সুন্দর। যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৯৭ বলে ৫১ রান। এরপর ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে দিন শেষ করেন রবীন্দ্র। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। রবীন্দ্র ৪২ আর মিচেল অপরাজিত ৫ রানে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪৬ রানেই গুটিয়ে গেল ভারত, বড় লিডের পথে নিউজিল্যান্ড

আপডেট টাইম : ০১:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬