সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘দাপ্তরিক খরচ কমান, শ্রমিকদের বেতন বাড়বে’ Logo পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র: রিজভী Logo আইনজীবীর প্রধান শক্তি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সততা: আইনমন্ত্রী Logo রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার Logo ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা Logo পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ Logo জয়পুরহাটে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার Logo বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম Logo রোজা শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ Logo সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বড়গাঁওয়ে জান্নাতুন ফেরদৌসের উঠান বৈঠক, ধানের শীষে ভোট চাইলেন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ১নং বড়গাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ১৬২ নং আরাজী কেশুর বাড়ী-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনের সহধর্মিণী জান্নাতুন ফেরদৌস।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় আয়োজিত এ বৈঠকে তিনি এলাকার বিভিন্ন সমস্যা, গ্রামীণ সড়ক উন্নয়ন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বিষয়ে কথা বলেন এবং আগামী ২৯ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে জান্নাতুন ফেরদৌস বলেন, “আপনাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। বর্ষাকালে চলাচল করতে আপনাদের অনেক কষ্ট হয়। আমি ইউনিয়নের নেতাকর্মীদের বলছি, দ্রুত এসব রাস্তা পাকা করার ব্যবস্থা করতে হবে। আমি কথা দিচ্ছি, ঠাকুরগাঁওয়ে কোনো রাস্তা কাঁচা থাকবে না।”

তিনি আরও বলেন, “আপনাদের ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ হবে। আপনারা সবাই নাম দেবেন। পাশাপাশি আমাদের কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আপনারা ভোট দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মন্ত্রী বানিয়েছিলেন। তিনি বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ায় তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমিন ধানের শীষ প্রতীক পেয়েছেন। তাই আগামী ২৯ তারিখে আপনাদের মূল্যবান ভোট ধানের শীষ প্রতীকে দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ১ নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ডা. আহম্মদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, সাধারণ সম্পাদক ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থা ও বোদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আবু সাঈদ নুর আলম (বাবু), বড়গাঁও ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী প্রভাত কুমার সিংহ, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদিউল শাহ্ এবং সাধারণ সম্পাদক ফয়েজউদ্দীনসহ স্থানীয় নেতাকর্মীরা।

বৈঠকে স্থানীয় সড়ক যোগাযোগের দুরবস্থা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যক্রম ও ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দাপ্তরিক খরচ কমান, শ্রমিকদের বেতন বাড়বে’

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বড়গাঁওয়ে জান্নাতুন ফেরদৌসের উঠান বৈঠক, ধানের শীষে ভোট চাইলেন

আপডেট টাইম : ০৪:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬