সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুমিল্লা বোর্ডে পাসের হার নেমে ৪৮.০৪ শতাংশ Logo সিংড়ার দুর্গম বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের দাবি Logo মালয়েশিয়াগামী কর্মীদের চিকিৎসা পরীক্ষার খরচ নির্ধারিত Logo নতুন-পুরনো গাড়ি কেনাবেচায় জমে উঠেছে আইসিসিবির কার বাজার Logo সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা Logo ‘ইউ’ সার্টিফিকেটে ইতিহাস গড়ল মুক্তির অপেক্ষায় থাকা ‘রামায়ণ’ Logo আইসিসিবিতে আট সপ্তাহের সংগীত উৎসব, সঙ্গে মোগল খাবারের আয়োজন Logo ছয় বছরে দ্বিগুণ সয়াবিন তেলের দাম, চাপে ভোক্তারা Logo বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় নতুন রূপ পাচ্ছে ভাওয়াইয়া পরিষদ Logo ব্যালন ডি’অরে দেশভিত্তিক ভোটের চিত্র, কে কাকে দিলেন ভোট

তীর্থযাত্রা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত শিক্ষিকা

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা।

রাজশাহীর গোদাগাড়ীর তীর্থস্থান খেতর ধাম দর্শন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় জয়ারানী (৩০) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ব্যাংকার বাবলা দাস (৩১) আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া থানাধীন তিশিগাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়ারানী বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের বাবলা দাসের স্ত্রী। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। আহত স্বামী বাবলা দাস একই এলাকার যুগল চন্দ্র দাসের ছেলে এবং পেশায় সোনালী ব্যাংক কর্মকর্তা।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় এই দম্পতি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার প্রেমতলী খেতুর ধাম নামক হিন্দু তীর্থস্থান দর্শন শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি শিবগঞ্জে ফিরছিলেন। পথিমধ্যে দুপচাঁচিয়া থানাধীন তিশিগাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মহাসড়কের ওপর ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক জয়া রানীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় স্বামী বাবলা দাসকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনতার কন্ঠ. এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বোর্ডে পাসের হার নেমে ৪৮.০৪ শতাংশ

তীর্থযাত্রা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত শিক্ষিকা

আপডেট টাইম : ১০:৫১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬