সিরাজগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আগামীকাল দীর্ঘ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী Logo পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী Logo ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা Logo মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী Logo নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার Logo সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় ক্বিরাত রিয়েলিটি শোর বিভাগীয় অডিশন Logo চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ Logo যুক্তরাষ্ট্রের ফুটবলে পারিশ্রমিকের শীর্ষে মেসি, দ্বিতীয় লেভানডফস্কি Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে? প্রশ্ন পাটওয়ারীর

অনুমতি ছাড়াই কমিটিতে নাম, পাথরঘাটায় এনসিপি নেতার পদত্যাগ

মাদ্রাসা শিক্ষক তোহা বিল্লাহ।

অনুমতি ছাড়া বরগুনার পাথরঘাটা উপজেলা কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাথরঘাটা উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন মাদ্রাসা শিক্ষক তোহা বিল্লাহ। পদত্যাগের কয়েক মাস পরও কমিটির তালিকায় নাম বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করে ২০ নভেম্বর আবারও নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

‎তোহা বিল্লাহ পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামের আবুল কাশেম ফরাজীর ছেলে। তিনি পাথরঘাটা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দাখিল পর্যায়ের বিএসসি শিক্ষক।

তোহা বিল্লাহ জানান, তিনি কখনো এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এমনকি কোনো রাজনৈতিক পদ গ্রহণের সম্মতিও দেননি। অথচ পাথরঘাটা উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়ক হিসেবে তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট নেতাদের কাছে মৌখিক ও লিখিতভাবে আপত্তি জানালেও নাম প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, ‘আমি কখনো এনসিপি করিনি, জুলাই আন্দোলনেও সক্রিয় ছিলাম না। জীবনে রাজনীতি করিনি, ভবিষ্যতেও করার ইচ্ছা নেই। আমি একজন শিক্ষক, শিক্ষকতা নিয়েই থাকতে চাই। ২০২৬ সালের ১ জুন পদত্যাগপত্র জমা দিয়েছি, এরপরও তালিকায় নাম থাকায় ২০ নভেম্বর পুনরায় দ্রুত নাম প্রত্যাহারের দাবি জানিয়েছি।’

‎এ বিষয়ে বরগুনা জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম সোহাগ খান বলেন, ‘রাজনীতিতে কেউ আসবেন, কেউ চলে যাবেন- এটাই স্বাভাবিক। তিনি নিজে থেকে পদত্যাগ করতেই পারেন। তার পদত্যাগে এনসিপির কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়বে না।’

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামীকাল দীর্ঘ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনুমতি ছাড়াই কমিটিতে নাম, পাথরঘাটায় এনসিপি নেতার পদত্যাগ

আপডেট টাইম : ০৫:৩৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬