সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর Logo বাথরুমে বৈঠক ঘিরে চাঞ্চল্য, তিন গোয়েন্দা সংস্থার মাঝে এক গুপ্তচর Logo স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন Logo ভিপি মনজুর রহমান বকুল ও মিলন সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, তরুণদের উঠবসের ভিডিও ভাইরাল Logo এসএসসির কৃতী ১১০০ শিক্ষার্থী পাচ্ছে সরকারি ল্যাপটপ Logo ‘আন্দোলনে অংশ নেব আমরা, সুবিধা ভোগ করবে অন্যরা-এটা হতে পারে না’ Logo স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হলো সফর Logo যেভাবে অভিনয় জগতে নিজের জায়গা করে নেন সোহেল খান Logo শেখ হাসিনার দেশে ফেরার খবর দেওয়া মোজাম্মেল আলী কে?

এসএসসির কৃতী ১১০০ শিক্ষার্থী পাচ্ছে সরকারি ল্যাপটপ

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ১০০ মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার। দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন করে শিক্ষার্থীকে এ ল্যাপটপ দেওয়া হবে।

প্রস্তাবনা অনুযায়ী, বোর্ডভিত্তিক মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে। অর্থাৎ ১১টি শিক্ষা বোর্ডের প্রতিটি থেকে ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থী প্রাথমিকভাবে এ সুবিধা পাবেন।

তবে ১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিবেচনায় অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। সে ক্ষেত্রে মোট দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঙ্গে সম্পৃক্ত করা এবং ভালো ফলাফলে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে সরকার ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণে আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হতে পারে।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানো হবে।’

তিনি বলেন, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

এ বিষয়ে ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক প্রফেসর মো. ফিরোজ আলম বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং শতভাগ মেধার ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করে পাঠাবে।’

তিনি আরও জানান, প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের হয় এবং মানসম্মত কনফিগারেশন থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বিতরণের ক্ষেত্রে একটি আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি বোর্ডকে যুক্ত করে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের নির্বাচনের ক্ষেত্রে শুধু জিপিএ-৫ নয়, পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচনের কাঠামো অনুসরণ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ও বিভাগভিত্তিক বিন্যাস বিবেচনায় কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন শিক্ষার্থী বাছাই করে চূড়ান্ত তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।

শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং উচ্চশিক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সূত্র

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর

এসএসসির কৃতী ১১০০ শিক্ষার্থী পাচ্ছে সরকারি ল্যাপটপ

আপডেট টাইম : ১২:৩২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬