সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা Logo ‘ইউ’ সার্টিফিকেটে ইতিহাস গড়ল মুক্তির অপেক্ষায় থাকা ‘রামায়ণ’ Logo আইসিসিবিতে আট সপ্তাহের সংগীত উৎসব, সঙ্গে মোগল খাবারের আয়োজন Logo ছয় বছরে দ্বিগুণ সয়াবিন তেলের দাম, চাপে ভোক্তারা Logo বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় নতুন রূপ পাচ্ছে ভাওয়াইয়া পরিষদ Logo ব্যালন ডি’অরে দেশভিত্তিক ভোটের চিত্র, কে কাকে দিলেন ভোট Logo জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে জনগণ Logo পশ্চিম তীরে জলপাই আহরণকারীদের লক্ষ্য করে ২২ দফা হামলা Logo তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের ৭ দিনের রিমান্ড চায় নৌ পুলিশ Logo বরিশাল বোর্ডে পাসের হার ৪৫ শতাংশের নিচে, কমেছে জিপিএ-৫

কয়েকজনের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেন তাহসিফ: দীপ

আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও তাহসিফ সাউরি। ছবি: সংগৃহীত

তুরাগ নদে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তার সঙ্গে থাকা বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ। তার দাবি, ঘটনাস্থলে কথা বলার সময় কয়েকজন লোক তাদের ধাওয়া করেন। এ সময় প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর তিনি (দীপ) সেখান থেকে পালিয়ে যান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা এসব তথ্য জানান।

পিবিআইয়ের এক পুলিশ সুপার বলেন, ‘দীপ বলেছে, “আমরা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলাম। এসময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেয়। আর আমি পালিয়ে আসি”।’

তিনি আরও বলেন, দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে, তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৩ কিমি দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল। শুক্রবার সকালে পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, ‘আমরা তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।’

পিবিআইয়ের সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ‘মোটরসাইকেলটি কার তা যাচাই করা হচ্ছে। আমরা তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছি।’

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় আসা তাহসিফ সাউরীর (২৮) ভাসমান মরদেহ গত বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।

পরিবার জানিয়েছে, এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।

পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, ‘দীপকে হেফাজতে নেওয়ার পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি।’ তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য এখনই প্রকাশ করতে চাননি তিনি।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা

কয়েকজনের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেন তাহসিফ: দীপ

আপডেট টাইম : ১২:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬