টানা দ্বিতীয়বারের মতো আনন্দ টিভির শ্রেষ্ঠ প্রতিবেদকের সম্মাননা পাওয়ায় সিরাজগঞ্জের উদীয়মান সাংবাদিক হুমায়ন কবির সোহেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জনতার কণ্ঠ.কম এর সম্পাদক ও প্রকাশক স্বপন চন্দ্র দাস।
শনিবার (৩১ অক্টোবর) জনতার কণ্ঠ পরিবারের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী সাংবাদিক হুমায়ন কবির সোহেল আবারও নিজেকে সেরা হিসেবে প্রমাণ করেছেন। নিরলস শ্রম, অধ্যবসায় ও একাগ্রতার ফসল হিসেবে তিনি এই সাফল্য অর্জন করেছেন। সৃষ্টিশীল সাংবাদিকতায় হুমায়ন কবির সোহেল নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে সেই আশা রেখে তার ভবিষ্যত জীবনের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করছি।
উল্লেখ্য, হুমায়ন কবির সোহেল আনন্দ টিভির দেশের মধ্যে দ্বিতীয় সেরা প্রতিবেদক হওয়ার সম্মনান অর্জন করেন। গত শুক্রবার (৩০ অক্টোবর) কক্সবাজারের মোটেল লাবণী মাঠে আনন্দ টিভি’র বার্ষিক “আনন্দ উৎসব ২০২৬” অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তোফিক আব্বাস। এর আগে ২০২৫ সালেও তিনি সেরা প্রতিবেদকের পুরস্কার অর্জন করেন।

আরও পড়ুন: টানা দ্বিতীয়বারের মতো আনন্দ টিভির শ্রেষ্ঠ প্রতিবেদক হুমায়ন কবির সোহেল
হুমায়ন কবির সোহেল সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আনন্দ টিভির সিরাজগঞ্জ জেলা (উত্তর) প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি সিরাজগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জনতার কণ্ঠ.কম এর মাল্টিমিডিয়া প্রধানের দায়িত্বও পালন করছেন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 



















