সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

জয়পুরহাটে অটোভ্যান চালকের রক্তাক্ত লাশ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তরুণের নাম মো. সাকোয়াত হোসেন (২৫)।

​বুধবার (১৪ অক্টোবর) সকালে পাঁচবিবি উপজেলার উচাই পাথরঘাটা ব্রিজের কাছে একটি চায়ের দোকানের পেছন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত সাকোয়াত উপজেলার আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে।

​স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, সাকোয়াত তাঁর ভাইয়ের ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার বিকেলে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাত পর্যন্ত ফিরেনি এবং তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

​পরদিন বুধবার সকালে স্থানীয় পথচারীরা ব্রিজের পশ্চিম পাশের চা-দোকানের পেছনে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই যুবককে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। বিষটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

৩২ কেজির বস্তু ঘিরে পাপুয়া নিউগিনিতে যুক্তরাষ্ট্র-চীনের বিরোধ

জয়পুরহাটে অটোভ্যান চালকের রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৬:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬