সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

‘টেক্সটাইল কারখানা’র আড়ালে ৬০ বছর ধরে পারমাণবিক কর্মসূচি গোপন ইসরায়েলের

নেগেভ মরুভূমিতে একটি ‘টেক্সটাইল কারখানা’ নির্মাণের কথা বলেছিল ইসরায়েল। কিন্তু আড়ালে সেখানে গড়ে উঠছিল পারমাণবিক স্থাপনা।

বিষয়টি জানার পরও ছয় দশকের বেশি সময় ধরে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে প্রকাশ্যে নীরব থেকেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের এই নীরবতার নীতির কারণে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা তথ্য ও আলোচনা থাকলেও কখনো আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি।
 
১৯৬০ সালের শুরুর দিকে ইসরায়েলের একটি হেলিকপ্টারে করে যাচ্ছিলেন কয়েকজন মার্কিন কূটনীতিক। এ সময় তাদের একজন ডেড সি থেকে প্রায় ২০ মাইল পশ্চিমে নেগেভ মরুভূমির একটি এলাকায় নির্মাণকাজ চলতে দেখেন।

স্থাপনাটি কী, তা জানতে চাইলে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যাডি কোহেন মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিডকে জানান, সেখানে একটি টেক্সটাইল কারখানা তৈরি হচ্ছে। পরে জানা যায়, সেটি ছিল দিমোনা পারমাণবিক কেন্দ্র।
 
এর কয়েক বছর পর যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মকর্তারা পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম কারখানা থেকে শত শত পাউন্ড অস্ত্র তৈরির উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার বিষয়টি শনাক্ত করেন। মার্কিন গোয়েন্দাদের একটি অংশের ধারণা ছিল, ওই ইউরেনিয়াম ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হয়েছিল। সাম্প্রতিক একটি তথ্যচিত্রেও এ দাবি উঠে এসেছে।

এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশই পারমাণবিক অস্ত্রের বিষয়টি নিয়ে প্রকাশ্যে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে। ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে সরাসরি কোনো অবস্থান নেয়নি।

ইসরায়েলি-আমেরিকান ইতিহাসবিদ আভনার কোহেনের ভাষায়, সময়ের সঙ্গে বিষয়টি বিশ্বের ‘সবচেয়ে কম গোপনীয় বিষয়’-এ পরিণত হয়েছে। তবে এই নীরবতা কেবল কূটনৈতিক কৌশল নয়; এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানো এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের রাজনৈতিক হিসাব।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও পারমাণবিক কৌশলবিদ ম্যাথিউ ক্রোয়েনিগ সিএনএনকে বলেন, ইসরায়েল প্রকাশ্যে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা করলে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর ওপরও একই পথে হাঁটার চাপ তৈরি হবে। এতে অঞ্চলটিতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূল নয়।

বিশেষজ্ঞদের মতে, স্নায়ুযুদ্ধের সময় থেকেই এই গোপনীয়তার নীতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আশঙ্কা করেছিল, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা প্রকাশ্যে স্বীকার করা হলে সোভিয়েত ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় আরব দেশগুলোও পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিতে পারে। অন্যদিকে, পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রকাশ্যে আত্মপ্রকাশ করলে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক চাপের মুখে পড়ার আশঙ্কা ছিল ইসরায়েলের।

কিসিঞ্জারের মেমোতে উঠে আসে গোপন নীতির চিত্র

পেনসিলভানিয়ার ইউরেনিয়াম কারখানা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার বিষয়টি ধরা পড়ার বছরই ইসরায়েল সফর করেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। সফরে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিষয়টি জানান।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভে সংরক্ষিত ওই আলোচনার সারসংক্ষেপে বলা হয়, কিসিঞ্জারের দৃঢ় বিশ্বাস ছিল, ইসরায়েল ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করেছে। এর আগে প্রেসিডেন্ট জন এফ কেনেডিও ইসরায়েলের এমন কর্মসূচি ঠেকানোর চেষ্টা করেছিলেন।

১৯৬৯ সালের জুলাইয়ে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে একটি স্মারকলিপি পাঠান কিসিঞ্জার। এর সঙ্গে যুক্ত প্রতিবেদনে মার্কিন শীর্ষ কর্মকর্তারা সতর্ক করেছিলেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র অর্জনের ফলে কেউ ক্ষোভের বশে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে-এমন আশঙ্কা অনেক বেড়ে যাবে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিক্সন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকিও দিয়েছিলেন।

তবে কিসিঞ্জার বুঝতে পেরেছিলেন, শুধু অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিয়ে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি থামানো সম্ভব নাও হতে পারে। এ ধরনের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ক্ষুব্ধ হতে পারে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে সংকট তৈরি হতে পারে।

অন্যদিকে, ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির বিষয়টি প্রকাশ্যে এনে কূটনৈতিক চাপ সৃষ্টি করলে সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ তুলতে পারত। ফলে দুই ধরনের ঝুঁকি এড়াতে ওয়াশিংটন বিষয়টি নিয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতি গ্রহণ করে। একই সময়ে ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়।

কিসিঞ্জার তার স্মারকলিপিতে লিখেছিলেন, ‘আমরা আসলে যা চাই, তা হলো ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের মালিকানা থাকার বিষয় যেন অন্তত আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্যে পরিণত না হয়।’

তবে ১৯৮৬ সালে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়। ওই বছর দিমোনা পারমাণবিক কেন্দ্রের সাবেক রিঅ্যাক্টর টেকনিশিয়ান মরদখাই ভানুনু ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচির বিস্তারিত তথ্য প্রকাশ করেন। তিনি স্থাপনাটির ভেতরের বেশ কিছু ছবিও যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমসের কাছে তুলে দেন।

এর মধ্য দিয়ে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের গোপনীয়তার অনেক তথ্য সামনে আসে। যদিও দেশটি এখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার করেনি, যুক্তরাষ্ট্রও এ বিষয়ে তাদের দীর্ঘদিনের অস্পষ্ট নীতি থেকে সরে আসেনি।

তথ্যসূত্র: সিএনএন, ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

‘টেক্সটাইল কারখানা’র আড়ালে ৬০ বছর ধরে পারমাণবিক কর্মসূচি গোপন ইসরায়েলের

আপডেট টাইম : ১১:২৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬