ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডে ড্র টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন ঘটেছে। জেতার জন্য শেষ দিন ৮ উইকেট দরকার ছিল ভারতের। সোমবার তারা তিন উইকেট নিলে স্বাগতিকরা ১৩৯ রানে ৫ ব্যাটারকে হারায়। তারপর ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের দৃঢ় প্রতিরোধে ম্যাচ ড্র মেনে নেয় ভারত।
ফলে দীর্ঘদিন পর প্রথমবার নিউজিল্যান্ড শীর্ষ দুইয়ের বাইরে ছিটকে গেছে। টম ল্যাথামের দলের পয়েন্টের শতকরা হার ৭২.২২ থেকে ৬৬.৬৭ তে নেমেছে। তারা এখন তৃতীয় স্থানে।
নিউজিল্যান্ড পিছিয়ে পড়ায় তাদের ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ৬৯.২৩ পয়েন্টের শতকরা হার নিয়ে নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে। দক্ষিণ আফ্রিকা ৭৫.০০ পিসিটি নিয়ে প্রথম স্থানেই আছে। ভারতও পিসিটি হারিয়েছে, ৫১.৫২ থেকে হয়েছে ৫০.০০। তবে তারা আগের মতো চারেই আছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে নামার আগে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। ৪০.৭৪ পিসিটি তাদের। ছয় নম্বরে আছে ইংল্যান্ড (৩৮.৫৪)। তারপর অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
জনতার কণ্ঠ/এসএ

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম 























