সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ডিপজলের মেজো ভাই আফজাল আর নেই

মনোয়ার হোসেন ডিপজল ও আনোয়ার হোসেন আফজাল। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ভাইয়ের মৃত্যুর খবর জানান ডিপজল। প্রিয়জনকে হারিয়ে গভীর শোক প্রকাশের পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।

ফেসবুক পোস্টে ডিপজল লিখেছেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’

একই পোস্টে ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। ডিপজল লেখেন, ‘সবার কাছে আমার মেজো ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

এর আগে গত ৯ নভেম্বর মেজো ভাইয়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন ডিপজল। সে সময় ফেসবুকে ভাইয়ের একটি ছবি প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি। এর দুই দিনের মাথায় ভাইয়ের মৃত্যুর খবর জানালেন এই অভিনেতা।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

ডিপজলের মেজো ভাই আফজাল আর নেই

আপডেট টাইম : ০১:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬