সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

ডিসেম্বরে নয়, আগামী ফেব্রুয়ারিতে আসছে অক্ষয়ের নতুন সিনেমা

‘মৌজা হি মৌজা’ আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘মৌজা হি মৌজা’ আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটির প্রযোজক দিল রাজু মুক্তির সময় নিশ্চিত করেছেন। এর আগে ২০২৬ সালের ৪ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করা হয়। এমনকি ২৭ নভেম্বর মুক্তির বিষয়টিও বিবেচনা করেছিলেন নির্মাতারা।

সম্প্রতি হায়দরাবাদে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ সিনেমার সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে নতুন মুক্তির সময়সূচি জানান দিল রাজু। তেলুগু গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘সালমান খানের সঙ্গে আমাদের একটি সিনেমার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি আগামী মার্চে ঈদ উপলক্ষে মুক্তি পাবে। একইভাবে অক্ষয় কুমারের সঙ্গে একটি সিনেমার কাজও শেষ করেছি, যা ফেব্রুয়ারিতে মুক্তি পাবে।’

সালমান খানের সিনেমাটির নাম ‘মনস্টার’। অন্যদিকে অক্ষয় কুমারের ‘মৌজা হি মৌজা’ পরিচালনা করেছেন আনিস বাজমি। এতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা বালান ও রাশি খান্না।

দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। সহপ্রযোজনায় রয়েছে কেপ অব গুড ফিল্মস।

এর আগে সিনেমাটির সর্বভারতীয় পরিবেশনা স্বত্ব ৬০ কোটি রুপিতে বিক্রি হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। ভারতের পরিবেশনার দায়িত্ব পেয়েছে পিভিআর আইএনএক্স পিকচার্স লিমিটেড।

এদিকে ‘মনস্টার’ সিনেমায় ভিন্ন এক লুকে দেখা যাবে সালমান খানকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নয়নতারা ও মুজাম্মিল ইব্রাহিম। সিনেমাটি পরিচালনা করছেন বংশী পাইদিপল্লী। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত এ সিনেমার প্রযোজক শিরিশ ও কুলদীপ রাঠোর। সহপ্রযোজক রাফি কাজী।

দিল রাজুর ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে অক্ষয়ের ‘মৌজা হি মৌজা’ এবং মার্চে ঈদ উপলক্ষে মুক্তি পাবে সালমানের ‘মনস্টার’।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

ডিসেম্বরে নয়, আগামী ফেব্রুয়ারিতে আসছে অক্ষয়ের নতুন সিনেমা

আপডেট টাইম : ১২:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬