সিরাজগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী Logo পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী Logo ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা Logo মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী Logo নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার Logo সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় ক্বিরাত রিয়েলিটি শোর বিভাগীয় অডিশন Logo চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ Logo যুক্তরাষ্ট্রের ফুটবলে পারিশ্রমিকের শীর্ষে মেসি, দ্বিতীয় লেভানডফস্কি Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে? প্রশ্ন পাটওয়ারীর Logo দুই বিএনপি নেতার মৃত্যুতে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি রিজভীর

৪২তম জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত দক্ষিণী অভিনেত্রী নয়নতারা

নয়নতারা। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পুরুষপ্রধান ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়দক্ষতা ও জনপ্রিয়তা দিয়ে আলাদা অবস্থান তৈরি করেছেন নয়নতারা। নায়কনির্ভর সিনেমার বাইরে নারীকেন্দ্রিক গল্পেও বক্স অফিসে সাফল্য এনে দিয়েছেন তিনি। গত ১৮ নভেম্বর ৪২ বছরে পা দিয়েছেন ভারতীয় সিনেমার এই ‘লেডি সুপারস্টার’। দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি।

ডায়ানা থেকে নয়নতারা: ১৯৮৪ সালের ১৮ নভেম্বর কর্ণাটকের বেঙ্গালুরুতে মালয়ালি পরিবারে জন্ম নয়নতারার। তার আসল নাম ডায়ানা মরিয়ম কুরিয়ান। ২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাসিনাক্কারে’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। তবে ২০০৫ সালে তামিল সিনেমা ‘আইয়া’ এবং সুপারস্টার রজনীকান্তের বিপরীতে ‘চন্দ্রমুখী’তে অভিনয়ের পর ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর তামিল, তেলেগু ও মালয়ালম চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

নারীকেন্দ্রিক সিনেমায় সাফল্য: ক্যারিয়ারের শুরুতে বাণিজ্যিক সিনেমার গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করলেও সময়ের সঙ্গে নিজের অভিনয়ের ধরন বদলেছেন নয়নতারা। ২০১১ সালে ‘শ্রী রাম রাজ্যম’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। পরে ‘মায়া’ (২০১৫), ‘আরাম’ (২০১৭), ‘কোলামাভু কোকিলা’ (২০১৮) ও ‘নেত্রিকান’ (২০২১)-এর মতো সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নিজের সক্ষমতার প্রমাণ দেন।

এসব সিনেমায় কোনো জনপ্রিয় নায়ককে কেন্দ্র করে গল্প এগোয়নি। বরং নয়নতারার অভিনয় ও পর্দায় উপস্থিতিই হয়ে উঠেছে সিনেমাগুলোর প্রধান আকর্ষণ। ২০১৮ সালে ফোর্বস ইন্ডিয়ার ‘সেলিব্রিটি ১০০’ তালিকায় দক্ষিণ ভারতের একমাত্র অভিনেত্রী হিসেবে জায়গা পান তিনি।

বলিউডে অভিষেক ও প্রযোজনায় যাত্রা: দক্ষিণী চলচ্চিত্রে সাফল্যের পর বলিউডেও অভিষেক হয় নয়নতারার। ২০২৩ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। সিনেমাটি বাণিজ্যিক সাফল্য পাওয়ার পাশাপাশি বলিউডেও তার পরিচিতি বাড়ায়।

৮০টির বেশি সিনেমায় অভিনয় করা নয়নতারা অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন। স্বামী ও নির্মাতা বিঘ্নেশ শিবানের সঙ্গে গড়ে তুলেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘রাউডি পিকচার্স’। প্রতিষ্ঠানটির ব্যানারে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে।

জন্মদিনে স্বামীর আবেগঘন শুভেচ্ছা: এবারের জন্মদিনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নয়নতারা। বিশেষ দিনটিতে স্বামী বিঘ্নেশ শিবান সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ভিডিও প্রকাশ করেন। সেখানে নয়নতারার প্রতি ভালোবাসা প্রকাশ করে পরজন্মেও তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার ইচ্ছার কথা জানান এই নির্মাতা।

যমজ সন্তান উইর ও উলগকে নিয়ে তাদের সংসার। পারিবারিক জীবনের পাশাপাশি অভিনয় ও প্রযোজনায়ও ব্যস্ত সময় পার করছেন নয়নতারা। বয়স ৪২ হলেও চলচ্চিত্রে তার পথচলা থেমে নেই। নতুন চরিত্র ও কাজের মধ্য দিয়ে দর্শকদের সামনে নিজেকে ভিন্নভাবে তুলে ধরার প্রত্যাশা এই অভিনেত্রীর ভক্তদের।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

৪২তম জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত দক্ষিণী অভিনেত্রী নয়নতারা

আপডেট টাইম : ০৫:২৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬