সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ Logo আড়াই মাস ধরে নিখোঁজ সানজিদা, উৎকণ্ঠায় স্বজনরা Logo অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় রিজভীর ক্ষোভ প্রকাশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অপচেষ্টার অভিযোগ তুলে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহিংসাপরায়ণ ও হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ এই ঘটনা, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করেছে।

বুধবার (১৪ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে রিজভী এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে রিজভী বলেন, জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অপচেষ্টা করেছেন ‘ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া কিছু পান্ডা’। তার ভাষ্য, এ ঘটনা দেশ থেকে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুশোচনাহীন মনোভাব ও দেশবিরোধী কর্মকাণ্ডের ধারাবাহিকতা।

রিজভী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার কারণেই ড. ইউনূসের ওপর আওয়ামী লীগের লোকজন এ ধরনের ন্যক্কারজনক আচরণ করেছে বলে তিনি বিশ্বাস করেন। ড. ইউনূস শুধু অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টাই ছিলেন না; তিনি নোবেলজয়ী ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। তার প্রতি এ ধরনের অসম্মানজনক আচরণে ব্যক্তিকে হেয় করার পাশাপাশি বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশ গুম, খুন ও গুপ্তহত্যার অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে বলে বিএনপি মনে করে। সেই শাসনের সহযোগী দুর্বৃত্তরা দেশে-বিদেশে ছড়িয়ে পড়ে একই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভীর দাবি, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ ও প্রতিহিংসামূলক মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি এখনো অব্যাহত রয়েছে এবং দেশে-বিদেশে নেতাকর্মীদের উসকানি দেওয়ার পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার বিষয়টি জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

বিবৃতির শেষাংশে জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র ধিক্কার ও নিন্দা জানান রুহুল কবির রিজভী।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় রিজভীর ক্ষোভ প্রকাশ

আপডেট টাইম : ১০:৫৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬