সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা Logo ‘ইউ’ সার্টিফিকেটে ইতিহাস গড়ল মুক্তির অপেক্ষায় থাকা ‘রামায়ণ’ Logo আইসিসিবিতে আট সপ্তাহের সংগীত উৎসব, সঙ্গে মোগল খাবারের আয়োজন Logo ছয় বছরে দ্বিগুণ সয়াবিন তেলের দাম, চাপে ভোক্তারা Logo বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় নতুন রূপ পাচ্ছে ভাওয়াইয়া পরিষদ Logo ব্যালন ডি’অরে দেশভিত্তিক ভোটের চিত্র, কে কাকে দিলেন ভোট Logo জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে জনগণ Logo পশ্চিম তীরে জলপাই আহরণকারীদের লক্ষ্য করে ২২ দফা হামলা Logo তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের ৭ দিনের রিমান্ড চায় নৌ পুলিশ Logo বরিশাল বোর্ডে পাসের হার ৪৫ শতাংশের নিচে, কমেছে জিপিএ-৫

তাহসিফের সেই মোটরসাইকেল উদ্ধার, জানাল পিবিআই

ছবি: সংগৃহীত

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৮) ভাসমান মরদেহ উদ্ধারের স্থানটির কাছেই পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলের কাছাকাছি থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পিবিআইয়ের এক পুলিশ সুপার বলেন, ‘লাশ যেখান থেকে উদ্ধার করা হয়, তার ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে।’

তাহসিফফের মৃত্যুর ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।

দীপকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার তথ্য দিয়ে ওই পুলিশ সুপার বলেন, দীপ বলেছে, ‘আমরা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলাম। এসময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেয়। আর আমি পালিয়ে আসি’।

দীপের এ কথাসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, ‘দীপকে হেফাজতে নেওয়ার পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি।’

তদন্তের স্বার্থে সেসব এখনই প্রকাশ করতে চাননি তিনি।

উদ্ধার হওয়া মোটরসাইকেলের বিষয়ে পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ‘মোটরসাইকেলটি কার তা যাচাই করা হচ্ছে। আমরা তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছি।’

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা

তাহসিফের সেই মোটরসাইকেল উদ্ধার, জানাল পিবিআই

আপডেট টাইম : ১১:৫০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬