সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

দুলাভাইয়ের সঙ্গে দেখা করে ফেরার পথে প্রাণ গেল শ্যালকের

​জয়পুরহাটে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে বিকাশ চন্দ্র কর্মকার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কড়াই ফ্যাক্টরি (কিনাপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত বিকাশ চন্দ্র কর্মকার বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকার গ্রামের বাবলু চন্দ্র কর্মকারের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ চন্দ্র কর্মকার বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সাথে দেখা করতে এসেছিলেন। সাক্ষাৎ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।

​দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে জয়পুরহাট-আক্কেলপুর সড়ক অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দুলাভাইয়ের সঙ্গে দেখা করে ফেরার পথে প্রাণ গেল শ্যালকের

আপডেট টাইম : ০৬:২৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬