সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

পরকীয়া বিতর্কে চাকরি নিয়ে শঙ্কায় ৩৮ কোটি টাকা বেতনের সিইও

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পদ হারানোর শঙ্কা তৈরি হয়েছে। তার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের দুটি অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে কি না, তা নিয়ে বুধবার বৈঠকে বসেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

জেনসেন হুয়াংয়ের বার্ষিক বেতন ৩৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৫৮ কোটি টাকা। সে হিসাবে তার মাসিক বেতন প্রায় ৩৮ কোটি টাকা। এত বিপুল বেতনের এই শীর্ষ নির্বাহীর ভবিষ্যৎ এখন পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের দুটি অভিযোগ সামনে আসার পর তার নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠকে বসছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। তবে এ বিষয়ে কোম্পানিটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে হুয়াংয়ের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস এবং জ্যেষ্ঠ প্রকৌশলী ইয়ান বাক। দুজনই এক দশকের বেশি সময় ধরে এনভিডিয়ায় কাজ করছেন।

কোলেট ক্রেস ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেন। এর আগে তিনি মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। অন্যদিকে, ২০০৪ সালে এনভিডিয়ায় যোগ দেওয়া ইয়ান বাক প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং সিইউডিএ সফটওয়্যার প্ল্যাটফর্মের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে কোলেট ক্রেসকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে দীর্ঘমেয়াদি নেতৃত্বের ক্ষেত্রে ইয়ান বাকের নামও বিবেচনায় রয়েছে।

এদিকে নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। চলতি সপ্তাহে এনভিডিয়ার শেয়ারের বাজারমূল্য থেকে প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমে গেছে। ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে প্রতিষ্ঠানটি।

জনতার কণ্ঠ/জেডএইচ
ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

পরকীয়া বিতর্কে চাকরি নিয়ে শঙ্কায় ৩৮ কোটি টাকা বেতনের সিইও

আপডেট টাইম : ১২:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬