সিরাজগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১০ নভেম্বর Logo সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo নওগাঁ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং চলবে না, জিরো টলারেন্স নীতি: উপাচার্য Logo হিলিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo কাঁচি দিয়ে ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা Logo ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি Logo দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, ঝুঁকিতে গুলশান-বনানী Logo সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

‘প্রতিযোগিতায় টিকে থাকতে চাই’

‘আমরা যেন ছিটকে না যাই’

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ‘ই’ টায়ারের রানার্সআপ হয়ে ফেরা বাংলাদেশ দলকে গতকাল বাফুফে ভবনে সংবর্ধনা দেওয়া হলো।

প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রত্যেক কোচিং স্টাফ, অফিসিয়াল ও খেলোয়াড়ের হাতে তুলে দিয়েছেন ১ লাখ টাকার চেক। অনুষ্ঠানের সবচেয়ে হৃদয়ছোঁয়া মুহূর্তটি এসেছে অধিনায়ক ফাহিম হাসানের কণ্ঠে, যখন এক আসরের সাফল্যকে ছাপিয়ে সে চেয়েছে আরও দীর্ঘ যাত্রার প্রতিশ্রুতি।

বিশ্বফুটবলের একাধিক প্রতিষ্ঠিত শক্তির মুখোমুখি হয়ে আসরে বাংলাদেশের কিশোররা যে নৈপুণ্য দেখিয়েছে, তারই স্বীকৃতি ছিল এই আয়োজন। লাল-সবুজ জার্সিতে মাঠে নামা দলটি দেখিয়েছে—বড় মঞ্চেও আত্মবিশ্বাসী হওয়া যায়। যার মাধ্যমে দেশের যুব ফুটবলের সম্ভাবনার একটি জোরালো ঘোষণা দেওয়া হলো।

প্রতিমন্ত্রী পুরস্কারের অর্থমূল্যকে অবশ্য বড় করে দেখাতে চাননি। বরং একটি বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন, ‘পুরস্কার বড় বিষয় নয়। সরকার খেলোয়াড়দের পাশে রয়েছে, দেশ খেলোয়াড়দের পাশে রয়েছে, দেশের মানুষ খেলোয়াড়দের

পাশে রয়েছে—এ বার্তা আমরা প্রত্যেক ঘরে, পরিবারে পৌঁছাতে চাই। আপনারা মাঠে আসুন, খেলুন, নিজেদের সুস্থ রাখুন, একটি সুস্থ জাতি হিসেবে নিজেদের গড়ে তুলুন।’ আমিনুল হকের প্রত্যাশা, তৃণমূল থেকে উঠে আসবে প্রতিভাবান খেলোয়াড়, যারা ভবিষ্যতে বিভিন্ন ইভেন্টে

দেশকে নেতৃত্ব দেবে।

প্রতিমন্ত্রীর পর মাইক্রোফোন হাতে নিলেন অধিনায়ক ফাহিম হাসান। সালাম জানিয়ে শুরু করে সে খুলে দিল এই আসরের পেছনের গল্পের ঝাঁপি, ‘দলের ভেতরে ছিল অটুট ঐক্য আর গভীর বন্ধন। একে অন্যের সঙ্গে ছিল ভালো সম্পর্ক, বিপদে একে অন্যের পাশে দাঁড়িয়েছে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা নিয়ে। মনের ভেতর একটাই সংকল্প কাজ করেছে, ভালো কিছু করতে হবে, দেশকে উপহার দিতে হবে কিছু।’ অতীতে বয়সভিত্তিক খেলায় সাফল্য এসেছে। যাদের হাত ধরে সাফল্য এসেছে, তাদের হারিয়ে যেতেও সময় লাগেনি। এ যাত্রায়ও কি

কেমন হতে যাচ্ছে!

কোচের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেনি অধিনায়ক। তাদের কোচ বারবার সাহস জুগিয়েছেন এই বলে যে, ওদের সামর্থ্য আছে, যোগ্যতা আছে, চাইলেই সব সম্ভব। সেই বিশ্বাস বুকে নিয়েই কঠোর অনুশীলন, আর শেষে ফল পাওয়া, যার জন্য ফাহিমের মুখে ছিল আলহামদুলিল্লাহ।

কিন্তু সবচেয়ে আবেগঘন ছিল তার শেষ অনুরোধটুকু। বাফুফে সভাপতির কাছে সরাসরি আবেদন জানিয়ে সে বলল, ‘আমাদের একটি দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনার জন্য যেন এটুকু থেকে আমরা ছিটকে না যাই, যেন আমরা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ পাই। আমাদের যে টিম রয়েছে এই টিম এবং আরও যারা বাকি প্লেয়ার রয়েছে, সবাই যেন আমরা একটা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আসতে পারি।’

বাংলাদেশ ফুটবলে বয়সভিত্তিক সাফল্য নতুন নয়, কিন্তু সেই সাফল্যকে ধারাবাহিক পরিচর্যায় বড় মঞ্চে পৌঁছে দেওয়াই বরাবর বড় চ্যালেঞ্জ।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১০ নভেম্বর

‘প্রতিযোগিতায় টিকে থাকতে চাই’

আপডেট টাইম : ০১:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬