সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর Logo বাথরুমে বৈঠক ঘিরে চাঞ্চল্য, তিন গোয়েন্দা সংস্থার মাঝে এক গুপ্তচর Logo স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন Logo ভিপি মনজুর রহমান বকুল ও মিলন সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, তরুণদের উঠবসের ভিডিও ভাইরাল Logo এসএসসির কৃতী ১১০০ শিক্ষার্থী পাচ্ছে সরকারি ল্যাপটপ Logo ‘আন্দোলনে অংশ নেব আমরা, সুবিধা ভোগ করবে অন্যরা-এটা হতে পারে না’ Logo স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হলো সফর Logo যেভাবে অভিনয় জগতে নিজের জায়গা করে নেন সোহেল খান

বাথরুমে বৈঠক ঘিরে চাঞ্চল্য, তিন গোয়েন্দা সংস্থার মাঝে এক গুপ্তচর

কেজিবির কর্মকর্তা ভ্লাদিমির কুজিচকিন। ছবি : গেটি ইমেজেস

১৯৮১ সাল। তেহরানে ব্রিটিশ দূতাবাসের একটি ছোট্ট বাথরুমে মুখোমুখি বসে আছেন দুই ব্যক্তি। একজন সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির কর্মকর্তা ভ্লাদিমির কুজিচকিন, অন্যজন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬’র কর্মকর্তা। কল থেকে অনবরত পানি পড়ছে, পাশাপাশি বাজছে রেডিও। উদ্দেশ্য একটাই, তাদের কথোপকথন যেন বাইরে থেকে কেউ শুনতে না পারে। ব্রিটিশ কর্মকর্তার আশঙ্কা, ইরানি নিরাপত্তা সংস্থাগুলো দূতাবাসের বাড়িটিতে আড়ি পাতার যন্ত্র বসিয়ে রেখেছে।

এই গোপন বৈঠকেই শুরু হয় স্নায়ুযুদ্ধের অন্যতম আলোচিত গোয়েন্দা অভিযান। কেজিবির কর্মকর্তা কুজিচকিন ব্রিটেনের হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। বিনিময়ে তার প্রত্যাশা ছিল, একসময় তাকে ইরান থেকে নিরাপদে সরিয়ে ব্রিটেনে নিয়ে যাওয়া হবে। তবে গোয়েন্দা তথ্যের পাশাপাশি বৈঠকে তিনি নিজের ব্যক্তিগত সংকটের কথাও তুলে ধরেন। তার বিশ্বাস ছিল, পশ্চিমা চিকিৎসকেরা তার যৌন সমস্যার চিকিৎসা করতে পারবেন এবং ভেঙে পড়া দাম্পত্য জীবন বাঁচাতে সাহায্য করবেন।

ব্রিটিশ লেখক ও ইতিহাসভিত্তিক বইয়ের রচয়িতা বেন ম্যাকইন্টায়ার তার নতুন বই ‘রেডউড: স্নায়ুযুদ্ধের সবচেয়ে বিস্ময়কর গুপ্তচরের অজানা কাহিনি’তে এভাবেই শুরু করেছেন কুজিচকিনের কাহিনি। বইটিতে তার কেজিবিতে যোগদান, তেহরানে গোপন কার্যক্রম, এমআই৬-কে তথ্য সরবরাহ এবং শেষ পর্যন্ত ইরান-তুরস্ক সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে।

তবে এ কাহিনির গুরুত্ব কেবল একজন সোভিয়েত গুপ্তচরের পলায়নে সীমাবদ্ধ নয়। কুজিচকিনের দেওয়া তথ্য কীভাবে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের হাত ঘুরে ইরানের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে পৌঁছেছিল এবং পরবর্তী সময়ে তুদেহ পার্টির বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়নে ভূমিকা রেখেছিল, বইটিতে তারও বিবরণ রয়েছে। একই সঙ্গে নতুন করে প্রশ্ন উঠেছে, তুদেহ পার্টি ও সোভিয়েত ইউনিয়ন কি সত্যিই ইরানে অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছিল?

ফারসি ভাষার ছাত্র থেকে কেজিবির কর্মকর্তা

১৯৪৭ সালে মস্কোয় জন্ম নেওয়া ভ্লাদিমির কুজিচকিনের শৈশবও ছিল কিছুটা অস্বাভাবিক। কেজিবি কর্মকর্তা আন্দ্রেই কোজিচকিন তাকে নিজের সন্তান হিসেবে বড় করেন। ২২ বছর বয়সে তিনি জানতে পারেন, তার প্রকৃত বাবা ছিলেন আইরিশ বংশোদ্ভূত নির্মাণ প্রকৌশলী গেওর্গি আলেকসান্দ্রোভিচ লারকিন। তার সঙ্গে কখনো দেখা হয়নি কুজিচকিনের।

মস্কো ইনস্টিটিউট অব এশিয়ান অ্যান্ড আফ্রিকান কান্ট্রিজে ফারসি ভাষা শেখার পর ১৯৭৩ সালে ইরানের বাফক শিল্প প্রকল্পে দোভাষী হিসেবে কাজ করেন তিনি। পরে কেজিবির ‘এস ডিরেক্টরেট’-এ যোগ দেন। এ বিভাগ বিদেশে কূটনৈতিক সুরক্ষা ছাড়াই ভুয়া পরিচয়ে বসবাসকারী গোপন এজেন্টদের পরিচালনা করত।

১৯৭৭ সালের ১১ জুন কনস্যুলার কর্মকর্তার পরিচয়ে তাকে তেহরানে পাঠানো হয়। শুরুতে ‘লাইন এন’ নামে পরিচিত বিভাগের সহায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিভাগটি ইরান ও আশপাশের অঞ্চলে কেজিবির গোপন এজেন্ট নেটওয়ার্ক পরিচালনা করত। ১৯৮০ সালের মাঝামাঝি বিভাগের প্রধান ভ্লাদিমির গোলভানভকে মস্কোয় ফিরিয়ে নেওয়া হলে কুজিচকিন দায়িত্ব পান। তার আনুষ্ঠানিক পদমর্যাদাও উপ-কনসাল করা হয়।

তেহরানে তার দায়িত্বের মধ্যে ছিল মিশেল ও উরসুলা গেশভিন্ট নামে পরিচিত এক দম্পতির কার্যক্রম তদারক করা। তারা ভুয়া পরিচয়ে শহরে বসবাস করতেন এবং নৈশভোজ ও কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বিদেশি ও ইরানি কর্মকর্তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করতেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লব এবং মার্কিন দূতাবাস দখলের পর ইরানে পশ্চিমা গোয়েন্দা নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে আফগানিস্তানে সোভিয়েত সামরিক অভিযানের কারণে ওয়াশিংটন ও লন্ডনের উদ্বেগ বাড়ে, মস্কো হয়তো ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

তুদেহ পার্টির সঙ্গে সোভিয়েত যোগাযোগ

তেহরানে কুজিচকিনের সবচেয়ে সংবেদনশীল দায়িত্বগুলোর একটি ছিল ইরানের বামপন্থি তুদেহ পার্টির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ। বইটির বিবরণ অনুযায়ী, দলের সদস্য গাগিক আভানেসিয়ান কেন্দ্রীয় কমিটির প্রথম সচিব নুরউদ্দিন কিয়ানুরির বার্তা সোভিয়েত দূতাবাসে পৌঁছে দিতেন। এসব বার্তায় ইরানের রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতাকাঠামোর অভ্যন্তরীণ মতপার্থক্য এবং সশস্ত্র বাহিনীর অবস্থার তথ্য থাকত।

ম্যাকইন্টায়ারের দাবি, সোভিয়েত ইউনিয়ন তুদেহ পার্টিকে অর্থ ও অন্যান্য সহায়তা দিত। একটি আমদানি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ ও পণ্য সরবরাহ করা হতো। দলটির পত্রিকার কাগজ, বিমানভাড়া ও হোটেল খরচের মতো ব্যয়ও সোভিয়েত সহায়তায় মেটানো হতো।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছিল ইরানের সশস্ত্র বাহিনীতে দলের গোপন সংগঠন নিয়ে। মোহাম্মদ মেহেদি পারতাভি, যিনি ‘খসরু’ সাংগঠনিক নামে পরিচিত ছিলেন, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও পুলিশের সদস্যদের নিয়ে একটি নেটওয়ার্ক পরিচালনা করতেন। বইটির সূত্র অনুযায়ী, ১৯৮১ সালের শেষ নাগাদ এর সদস্যসংখ্যা ৩০০ ছাড়িয়েছিল। নৌবাহিনীর তৎকালীন কমান্ডার অ্যাডমিরাল বাহরাম আফজালিও এ নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বলে দাবি করা হয়েছে।

আফজালি অবশ্য গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে দলের কাছে কিছু গোপন সামরিক তথ্য দেওয়ার কথা স্বীকার করেছিলেন বলে বইটিতে উল্লেখ করা হয়েছে। এসব তথ্যের মধ্যে পারস্য উপসাগরে ডুবে যাওয়া একটি মার্কিন হারপুন ক্ষেপণাস্ত্রের অবস্থান এবং আফগানিস্তানে সোভিয়েত-সমর্থিত বাহিনীর যোগাযোগে ইরানি সামরিক গোয়েন্দাদের আড়ি পাতার বিষয় ছিল।

তবে তুদেহ পার্টির সামরিক নেটওয়ার্কের প্রকৃত উদ্দেশ্য নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। দলের সাবেক কর্মকর্তা পারতাভি ২০১৬ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিপ্লবের পরও কিয়ানুরি গোপন সংগঠনটি টিকিয়ে রাখতে চেয়েছিলেন। তার যুক্তি ছিল, ভবিষ্যতে অভ্যুত্থান বা পাহলভী শাসন ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে পারতাভির বক্তব্যেও সরাসরি অভ্যুত্থানের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হয়নি।

সোভিয়েত অর্থায়নের পরিমাণ নিয়েও রয়েছে বিতর্ক। ম্যাকইন্টায়ার বার্ষিক প্রায় পাঁচ লাখ ডলারের সহায়তার কথা উল্লেখ করেছেন। তবে তার হিসাবের একটি অংশ ইরানি গোয়েন্দা প্রতিবেদনের ওপর নির্ভরশীল। অন্যদিকে প্রকাশিত সোভিয়েত পলিটব্যুরোর একটি নথিতে দেখা যায়, ১৯৮০ সালের ডিসেম্বরে ১৯৮১ সালের জন্য তুদেহ পার্টিকে তিন লাখ ডলার সহায়তার প্রস্তাব অনুমোদন করা হয়েছিল। তবে পুরো অর্থ দলটির হাতে পৌঁছেছিল কি না, নথিতে তা স্পষ্ট নয়।

চাটানুগা থেকে বাজারগান সীমান্ত

১৯৮১ সালের ২২ অক্টোবর তেহরানের চাটানুগা রেস্তোরাঁয় এমআই৬-এর সঙ্গে কুজিচকিনের প্রথম গোপন বৈঠক হয়। ইয়ান ম্যাকার্ডি নামের এক তরুণ ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগ করেন। এক সপ্তাহ পর তাকে ল্যান্ড রোভার গাড়িতে তুলে ব্রিটিশ দূতাবাসে নিয়ে যাওয়া হয়। গাড়ির পেছনের আসনে কম্বল মুড়ি দিয়ে শুয়ে ছিলেন কুজিচকিন, যাতে বাইরে থেকে তাকে দেখা না যায়।

বাথরুমে অনুষ্ঠিত সেই বৈঠকে তিনি সোভিয়েত দূতাবাসের ফোনবুকসহ শতাধিক কূটনীতিক ও কর্মকর্তার পরিচয়সংবলিত তথ্য দেন। পাশাপাশি ‘লাইন এন’-এর এজেন্ট, তাদের পরিচয়, কর্মস্থল এবং কেজিবির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান। তুদেহ পার্টির সঙ্গে সোভিয়েত যোগাযোগ ও অর্থায়নের তথ্যও তুলে ধরেন। এমআই৬ তার সাংকেতিক নাম দেয় ‘রেডউড’।

প্রাথমিক পরিকল্পনা ছিল, তেহরানে প্রায় এক বছর ধরে তার সহযোগিতা নেওয়া হবে। কিন্তু মস্কো থেকে তাকে ফিরিয়ে নেওয়ার আশঙ্কা এবং পরিচয় ফাঁস হওয়ার ঝুঁকিতে দ্রুত তাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। ব্রিটিশরা তার জন্য ‘মাইকেল রুড’ নামে একটি জাল পাসপোর্ট তৈরি করে।

১৯৮২ সালের ১ জুন কূটনৈতিক গাড়িতে করে তেহরান থেকে তুরস্ক সীমান্তের দিকে রওনা হন কুজিচকিন। ইরানি গোয়েন্দারা তাকে অনুসরণ করলেও তাবরিজ ও মাকুর মধ্যবর্তী এলাকায় তার সন্ধান হারিয়ে ফেলে বলে বইটিতে উল্লেখ করা হয়েছে। বাজারগান সীমান্তে গাড়িটি পাওয়া গেলেও কুজিচকিন তখন সীমান্ত পার হওয়ার পথে। সোভিয়েত নথি ও ইরানি ভ্রমণ অনুমতিপত্র গাড়িতে রেখে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে তিনি তুরস্কে প্রবেশ করেন। সেখানে এমআই৬-এর কর্মকর্তারা তার জন্য অপেক্ষা করছিলেন।

পাকিস্তানে বৈঠক, এরপর তুদেহ পার্টির ওপর অভিযান

যুক্তরাজ্যে পৌঁছানোর পর কুজিচকিনের কাছ থেকে পাওয়া তথ্য ইরানের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় এমআই৬ ও সিআইএ। ম্যাকইন্টায়ারের বর্ণনা অনুযায়ী, তৎকালীন সিআইএ প্রধান উইলিয়াম কেসি এ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কুজিচকিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে ইরানে প্রায় ১০০ থেকে ২০০ জন সোভিয়েত এজেন্ট ও সহযোগীর নাম ছিল।

১৯৮২ সালের ২২ সেপ্টেম্বর পাকিস্তানের ইসলামাবাদে দুই দিনব্যাপী বৈঠকে কুজিচকিন ও ব্রিটিশ কর্মকর্তারা ইরানের নিরাপত্তা কর্মকর্তা হাবিবুল্লাহ বিতারাফ এবং মোহাম্মদ জাওয়াদ মাদারশাহির সঙ্গে দেখা করেন। তাদের হাতে সোভিয়েত এজেন্ট, যোগাযোগকারী ও গোপন নেটওয়ার্কের সদস্যদের নামসংবলিত নথি তুলে দেওয়া হয় বলে বইটিতে দাবি করা হয়েছে।

বৈঠকের বিষয়টি ইরানের তৎকালীন পার্লামেন্ট স্পিকার আকবর হাশেমি রফসানজানির স্মৃতিকথাতেও উঠে এসেছে। ১৯৮২ সালের ২৭ সেপ্টেম্বরের ডায়েরিতে তিনি পাকিস্তান থেকে ফেরা কর্মকর্তাদের কাছ থেকে কেজিবি ও তুদেহ পার্টির কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা লিখেছিলেন।

এরপর ১৯৮৩ সালে তুদেহ পার্টির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়। দলের সামরিক নেটওয়ার্কের সদস্যদের গ্রেপ্তার করা হয়। নৌবাহিনীর সাবেক কমান্ডার অ্যাডমিরাল বাহরাম আফজালিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ওই বছরের মার্চে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মে মাসে ইরান ১৮ জন সোভিয়েত কূটনীতিক ও কর্মকর্তাকে বহিষ্কার করে। তাদের অধিকাংশই কুজিচকিনের দেওয়া তথ্যে শনাক্ত হয়েছিলেন।

তুদেহ পার্টির নেতা নুরউদ্দিন কিয়ানুরি পরে দাবি করেছিলেন, জিজ্ঞাসাবাদের সময় তাকে অভ্যুত্থানের পরিকল্পনা সম্পর্কে স্বীকারোক্তি দিতে চাপ দেওয়া হয়েছিল। তিনি নির্যাতন ও পরিবারের সদস্যদের হুমকির কথাও উল্লেখ করেন।

ম্যাকইন্টায়ার তার বইয়ে কুজিচকিনের দেওয়া তথ্যকে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বড় গোয়েন্দা সাফল্য হিসেবে তুলে ধরেছেন। তবে তিনি স্বীকার করেছেন, এমআই৬-এর গোপন নথিতে সরাসরি প্রবেশাধিকার না থাকায় অনেক কর্মকর্তার নাম ছদ্মনামে ব্যবহার করতে হয়েছে। ফলে অভিযানের মূল কাঠামো বিভিন্ন সূত্রের সঙ্গে মিলে গেলেও বইয়ে বর্ণিত সব কথোপকথন ও ঘটনার নাটকীয় বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বাথরুমে বৈঠক ঘিরে চাঞ্চল্য, তিন গোয়েন্দা সংস্থার মাঝে এক গুপ্তচর

আপডেট টাইম : ১২:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬