সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

বেগমগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলম (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব-১১-এর সিপিসি-৩-এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে বেগমগঞ্জ চৌরাস্তা জামে মসজিদের পূর্ব পাশে শফিউল্লাহর চা-পান-সিগারেটের দোকানের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার মোহাম্মদ আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ক্যাম্প থেকে ইয়াবা নিয়ে হাতিয়ায় যাচ্ছিলেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানে ইয়াবার পাশাপাশি একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বেগমগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বেগমগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:১৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬