সিরাজগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ২০২৬-২৭ অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার Logo আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও Logo ইউনিয়ন ভূমি অফিসের গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি Logo জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলো মেহেরপুর জেলা Logo ডা. শফিকুর রহমানকে রাশেদ খাঁনের ‘ওয়েট অ্যান্ড সি’ বার্তা Logo রাজাকার-আলবদরদের তালিকা তৈরির উদ্যোগ সরকারের: মন্ত্রী Logo ভারত যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আ.লীগ নেতা আটক Logo নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানি দোকানিকে ঘিরে বিপত্তি Logo সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর

বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার ফি জমার সময়সূচি প্রকাশ

আসন্ন ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার (১৪৪৮ হিজরি/২০২৭ ঈসাব্দ) পরীক্ষার্থীদের অন্তর্ভুক্তি ফি গ্রহণের সময়সূচি প্রকাশ করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। আগামী ২৬ জমাদিউল উলা ১৪৪৮ হিজরি (৬ নভেম্বর) থেকে পরীক্ষার অন্তর্ভুক্তি ফি জমা দেওয়া যাবে। স্বাভাবিক সময়ে ফি জমার শেষ সময় ১৫ জমাদিউল উখরা (২৫ নভেম্বর)। এরপর বিলম্ব ফিসহ ১৬ জমাদিউল উখরা (২৬ নভেম্বর) থেকে ২৫ জমাদিউল উখরা (৫ ডিসেম্বর) পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

বুধবার (৭ অক্টোবর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা ১৪৪৮ হিজরি/২০২৭ ঈসাব্দের পরীক্ষার্থী নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। এ কারণে পরীক্ষার অন্তর্ভুক্তি ফি গ্রহণের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বেফাকের নির্ধারিত সূচি অনুযায়ী, ২৬ জমাদিউল উলা (৬ নভেম্বর) থেকে ১৫ জমাদিউল উখরা (২৫ নভেম্বর) পর্যন্ত স্বাভাবিক সময়ে পরীক্ষার অন্তর্ভুক্তি ফি জমা দেওয়া যাবে। ১৬ জমাদিউল উখরা (২৬ নভেম্বর) থেকে ২৫ জমাদিউল উখরা (৫ ডিসেম্বর) পর্যন্ত বিলম্ব ফিসহ ফি জমা দেওয়ার সুযোগ থাকবে।

যে হারে ফি দিতে হবে

বেফাকের বিজ্ঞপ্তিতে বিভিন্ন মারহালার (শ্রেণি) নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পৃথক হারে অন্তর্ভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে।

ফজিলত মারহালায় নিয়মিত পরীক্ষার্থীদের ফি ৬৫০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৭৫০ টাকা। বিলম্ব ফিসহ এ দুই শ্রেণির পরীক্ষার্থীদের দিতে হবে যথাক্রমে ৭০০ ও ৮০০ টাকা।

সানাবিয়া উলইয়া মারহালায় নিয়মিত পরীক্ষার্থীদের ফি ৫৫০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৬৫০ টাকা। বিলম্ব ফিসহ ফি হবে যথাক্রমে ৬০০ ও ৭০০ টাকা।

সানাবিয়া মারহালায় নিয়মিত পরীক্ষার্থীদের ৫০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিলম্ব ফিসহ এ ফি হবে যথাক্রমে ৫৫০ ও ৬৫০ টাকা।

মুতাওয়াসসিতা মারহালায় নিয়মিত পরীক্ষার্থীদের ফি ৪২৫ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৫২৫ টাকা। বিলম্ব ফিসহ দিতে হবে যথাক্রমে ৪৭৫ ও ৫৭৫ টাকা।

ইবতিদাইয়্যাহ মারহালায় নিয়মিত পরীক্ষার্থীদের ফি ৩৭৫ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৪৭৫ টাকা। বিলম্ব ফিসহ এ ফি হবে যথাক্রমে ৪২৫ ও ৫২৫ টাকা।

এ ছাড়া হিফজুল কোরআন ও ইলমুল কিরাআত মারহালায় নিয়মিত পরীক্ষার্থীদের ফি ৪০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৫০০ টাকা। বিলম্ব ফিসহ নিয়মিত পরীক্ষার্থীদের ৪৫০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৫৫০ টাকা দিতে হবে।

বেফাকের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষ ও পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্ভুক্তি ফি জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৬-২৭ অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার ফি জমার সময়সূচি প্রকাশ

আপডেট টাইম : ১২:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬