সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন Logo হিলিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ Logo নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ঘিরে রাণীনগরে উৎসবমুখর আয়োজন Logo বীর মুক্তিযোদ্ধা একেএম নাসির উদ্দীন কালুর তুলনা তিনি নিজেই: শরীয়তপুরে তাঁর পরিচয় তাঁর কর্মে

ভারতকে ২৭ গোলে উড়িয়ে দিল বেনিন

ছবি: সংগৃহীত

চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ভারতের বিপক্ষে গোল উৎসব করেছে বেনিন। মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় দলকে ২৭-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকান দেশটির যুবারা। ৮০ মিনিটের এই ম্যাচে বেনিনের আক্রমণ সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ভারত।

বেনিনের হয়ে জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো প্রত্যেকেই চারটি করে গোল করেছেন। ইজুদিন বুকারি করেছেন হ্যাটট্রিক। এ ছাড়া ভারতীয় খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোলও ব্যবধান বাড়িয়ে দেয়।

চলতি প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছে বেনিন। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। এবার ভারতের বিপক্ষে ২৭ গোল করে দুই ম্যাচে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪। অন্যদিকে, এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা।

টানা দুই ম্যাচে জয়ের সুবাদে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে জায়গাও নিশ্চিত করেছে বেনিন। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হবে আফ্রিকার দলটি।

দুই দলই প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় শেষ ম্যাচটি গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই লড়াইয়ে যে দল জিতবে, তাদেরই গ্রুপসেরা হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান

ভারতকে ২৭ গোলে উড়িয়ে দিল বেনিন

আপডেট টাইম : ০৫:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬