সিরাজগঞ্জ , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের শীর্ষ নেতাদের চিঠি বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | পুরোনো ছবি

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর যুক্তরাজ্য ও ফ্রান্সের ভূমিকার জন্য দেশ দুটির সরকারপ্রধানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আগামী ৭ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর কাছে পৃথক চিঠি পাঠিয়েছেন বিরোধীদলীয় নেতা। শনিবার (২৮ নভেম্বর) লেখা চিঠি দুটি ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলের মাধ্যমে পাঠানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ডা. শফিকুর রহমান রোহিঙ্গা গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি, মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার এবং রাখাইন রাজ্যের দায়িত্বে থাকা ওয়েস্টার্ন কমান্ডের বর্তমান ও সাবেক কমান্ডারসহ মিয়ানমার সেনাবাহিনীর পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি স্বাগত জানান। এ ছাড়া মিয়ানমারে বিমানের জ্বালানি সরবরাহে বিধিনিষেধ, ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাখাইনে মানবিক সহায়তার জন্য নতুন অর্থায়নের উদ্যোগকেও তিনি স্বাগত জানান।

অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্টকে লেখা চিঠিতে আইসিজের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক বলে ফ্রান্সের ঘোষণার জন্য ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদের আওতায় নিরাপত্তা পরিষদের পদক্ষেপ চেয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। কোনো পক্ষ আইসিজের রায় বাস্তবায়ন না করলে এ অনুচ্ছেদের আওতায় নিরাপত্তা পরিষদের পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। মামলায় হস্তক্ষেপকারী রাষ্ট্রগুলোর একটি হিসেবে ফ্রান্সের ভূমিকা উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নেও দেশটির সমর্থন কামনা করেন তিনি।

দুটি চিঠিতেই ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশ ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও নিজ দেশে ফিরে যেতে পারেননি। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে নিরাপদ প্রত্যাবাসনের যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, সংসদের বিরোধী দল তার পাশে রয়েছে। তিনি এ অবস্থানকে ‘দলীয় নয়, জাতীয় অবস্থান’ হিসেবে বর্ণনা করেন।

চিঠিতে আগামী ৭ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলাদেশের চারটি উদ্বেগ তুলে ধরার জন্য যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। এগুলোর মধ্যে রয়েছে, ক্ষতিপূরণ এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসংক্রান্ত নির্দেশনাসহ আইসিজের রায়ের পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়ন; এ বিষয়ে মিয়ানমারের নিয়মিত প্রতিবেদন প্রদান; আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশের ওপর থাকা চাপের স্বীকৃতি এবং রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন।

এ ছাড়া প্রত্যাবাসনের আগে নিরাপত্তা, চলাফেরার স্বাধীনতা, বৈষম্যহীনভাবে নাগরিকত্ব পাওয়ার সুযোগ এবং রাখাইন রাজ্যে জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী সব পক্ষকে রোহিঙ্গাদের অধিকার রক্ষা এবং তাদের প্রত্যাবাসনে বাধা না দেওয়ার আহ্বান জানানোর কথা বলেন।

চিঠিতে বিরোধীদলীয় নেতা লেখেন, ‘২০১৭ সালে যা ঘটেছিল, এই রায় সেই সত্যকে স্বীকৃতি দিয়েছে। আমরা আশাবাদী, এখন এটি রোহিঙ্গাদের নিরাপদে ঘরে ফেরার পথ হয়ে উঠবে।’

চিঠির অনুলিপি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড, ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো এবং বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে পাঠানো হয়েছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের শীর্ষ নেতাদের চিঠি বিরোধীদলীয় নেতার

আপডেট টাইম : ০১:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬