সিরাজগঞ্জ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শপথগ্রহণের মাধ্যমে হিলি প্রেসক্লাবের নতুন কমিটির পথচলা শুরু

শপথগ্রহণ করছেন হিলি প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দ।

দিনাজপুরের হাকিমপুরে হিলি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ, শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ মাগরিব হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিলি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে নির্বাচন কমিশনার ও নবনির্বাচিত কমিটির সদস্যদের রজনীগন্ধার স্টিক দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় নবনির্বাচিত সভাপতি মো. গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, খুব অল্প সময়ের মধ্যেই নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হবে, ইনশাআল্লাহ। হিলি প্রেসক্লাবের উন্নয়নে যেকোনো কাজ বা সিদ্ধান্ত সব সদস্যের সঙ্গে আলোচনা সাপেক্ষে গ্রহণ করা হবে।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন নবনির্বাচিত কমিটির ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. তৌহিদুল ইসলাম শামীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মো. গোলাম রব্বানী (সময়ের আলো ও ক্রিয়েটিভ দিনাজপুর), সহসভাপতি হাসান আলী (বাংলা টিভি), সাধারণ সম্পাদক মো. সোহেল রানা (এখন টিভি), সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান (গ্লোবাল টিভি), কোষাধ্যক্ষ মো. সাব্বির হোসেন বিপ্লব (বিজয় টিভি), সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক মো. আবিদ হোসেন রাসেল (নাগরিক টিভি), দপ্তর সম্পাদক মো. জনি শেখ (সাপ্তাহিক জিরো পয়েন্ট) এবং ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. তৌহিদুল ইসলাম শামীম (দৈনিক ঘোষণা)।
এ ছাড়া নবনির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী মুর্তজা সরকার (দৈনিক আলোকিত স্বদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম মীর (দৈনিক সকালের শিরোনাম) এবং কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন বকুল (মোহনা টিভি), মো. মাহাবুর রহমান (জাগো নিউজ) ও সোহেল ইসলাম (ঢাকা মোড় ডট কম) উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শপথগ্রহণের মাধ্যমে হিলি প্রেসক্লাবের নতুন কমিটির পথচলা শুরু

আপডেট টাইম : ০১:০০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬