সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন, ছাত্রলীগের সক্রিয় সদস্য রায়গঞ্জ উপজেলার বামনভাগ গ্রামের আল মাহমুদের ছেলে মো. মানিক, একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে যুবলীগ নেতা মো. শরিফুল ইসলাম (২৪) ও কাজিপুর উপজেলার শিমুলদাইড় গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে শাহীনুর ইসলাম শাহীন (৪০)।
সদর থানার ওসি রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 



















