সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আ. লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খাঁন Logo টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থানের অবনতি, শীর্ষে কারা? Logo বেন্দারচরে ৬০-৭০টি ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত, প্রমাণ পেয়েছে বিবিসি Logo জয় না পেয়ে উইকেট ও বলের মান নিয়ে প্রশ্ন তুললেন ভারত অধিনায়ক Logo যুদ্ধের মধ্যেও ইসরায়েলের অর্থনীতিতে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা Logo দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুরের Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির প্রতিনিধি দল Logo ইউক্রেন যুদ্ধে পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন: মার্কিন গোয়েন্দাপ্রধান Logo ভর্তি পরীক্ষা আয়োজনে আর আইনি বাধা নেই: আপিল বিভাগ Logo মদপানে দুইজনের মৃত্যু, অসুস্থ আরও তিনজন

সিলেট টেস্টে জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের চ্যালেঞ্জ

ছবি: ক্রিকইনফো

লেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬ উইকেটে ৩৯৮ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় স্বাগতিকদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৮ রান। ম্যাচ জিততে শেষ দিনের ৭৮ ওভারে বাংলাদেশকে করতে হবে ৩৬৯ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা প্রায় অসম্ভব এক পাহাড়সম চ্যালেঞ্জ।

এর আগে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্টে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল টাইগাররা। ফলে ইতিহাস গড়তে হলে এবার নিজেদের পূর্বের রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস রচনা করতে হবে দলকে।

এর আগে ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা ক্যারিবীয়রা পঞ্চম দিনের শুরুতেই ধাক্কা খায়। দিনের শুরুতে নাঈম হাসানের বলে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আগের দিনের সেঞ্চুরিয়ান কাভেম হজ। দিনের শুরুতে মাত্র ২ রান যোগ করে ১৯৪ বলে ১৭ চার ও ১ ছক্কায় ১৪২ রান করে আউট হন তিনি।

হজের বিদায়ের পর দারুণ বোলিংয়ে খেলায় ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। দলীয় ৩৫০ রানের মাথায় পরের দুই ওভারে দ্রুত আরও দুটি উইকেট তুলে নেয় স্বাগতিকরা। জাস্টিন গ্রিভসকে (৯) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফকে (১) তানজিদ হাসানের ক্যাচে পরিণত করেন নাঈম। ২২ রানের ব্যবধানে ক্যারিবীয়দের তিন উইকেট তুলে নিয়ে স্বস্তিতে ফেরে বাংলাদেশ।

এরপর ৩৭২ রানে ষষ্ঠ উইকেট হারালেও শেষদিকে জোশুয়া বিশপের ঝোড়ো ব্যাটিংয়ে রান বাড়ায় উইন্ডিজ। বিশপ ১১ বলে দুটি ছক্কা ও এক চারে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন। শেষ পর্যন্ত আমির জাঙ্গু ৩৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

ম্যাচের পঞ্চম দিনের শুরুতে দারুণ বোলিং করলেও এখন পুরো নজর বাংলাদেশের ব্যাটিং অর্ডারের দিকে। ম্যাচ বাঁচাতে বা অসাধ্য সাধনে টাইগাররা শেষ পর্যন্ত কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আ. লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খাঁন

সিলেট টেস্টে জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের চ্যালেঞ্জ

আপডেট টাইম : ১০:৫৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬