নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সির হাট পশ্চিম বাজারের আনোয়ার লারকি দোকানের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই নারী সকাল ১১টার দিকে ঘটনাস্থলে নিশ্চুপ অবস্থায় বসে ছিলেন। পরে কোনো একসময় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে নিহত নারীর নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর মৃত্যুর প্রকৃত কারণও জানা যায়নি।
এ বিষয়ে পুলিশি তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম। 




















