সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে আলোচনায় এনভিডিয়া প্রধানের সম্পদ

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াং। ফাইল ছবি

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিবাহবিচ্ছেদের পর সাবেক স্ত্রীকে ৩ হাজার ৫৬০ কোটি ডলারের সম্পদ দেওয়ার ঘটনা এখনো আলোচিত। তবে বিচ্ছেদ হলে সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।

সম্প্রতি নিজের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন হুয়াং। কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে তিনি বলেছেন, তার কর্মকাণ্ডে পরিবার কষ্ট পেয়েছে। এর কোনো অজুহাত নেই বলেও স্বীকার করেছেন তিনি।

তবে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ফোর্বসের হিসাবে, হুয়াংয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৫ হাজার ৫৪০ কোটি ডলার। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তিনি দশম স্থানে রয়েছেন।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার সম্পত্তি বণ্টন আইন অনুযায়ী বিবাহিত জীবনে অর্জিত সম্পদ সমান ভাগে ভাগ করা হলে হুয়াংয়ের স্ত্রী লরি মিলস পেতে পারেন প্রায় ৭ হাজার ৭৫০ কোটি ডলার। তবে এটি একটি অনুমানভিত্তিক হিসাব। প্রকৃত সম্পদ বণ্টন নির্ভর করবে বিচ্ছেদের সময় সম্পদের পরিমাণ ও আইনি সিদ্ধান্তের ওপর।

ক্যালিফোর্নিয়ায় সাধারণত বিবাহিত জীবনে অর্জিত সম্পদ স্বামী-স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ করা হয়। হুয়াং ও লরি মিলসের বিয়ে হয়েছিল ১৯৮৫ সালে। ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য বেড়ে যাওয়ায় হুয়াংয়ের সম্পদের বড় অংশ তৈরি হয়েছে তাঁদের বিবাহিত জীবনে।

২০১৯ সালে জেফ বেজোসের সঙ্গে ম্যাকেঞ্জি স্কটের বিচ্ছেদের পর স্কট প্রায় ৩ হাজার ৫৬০ কোটি ডলারের অ্যামাজন শেয়ার পেয়েছিলেন। হুয়াংয়ের ক্ষেত্রে অনুমান করা অঙ্ক সেই সম্পদের দ্বিগুণেরও বেশি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে আলোচনায় এনভিডিয়া প্রধানের সম্পদ

আপডেট টাইম : ০১:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬