সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মাথা নেই, বুকেই জোড়াচোখ, কে এই ‘ভূতদেবতা’ নিশিকান্ত? Logo গুঁড়িয়ে দেওয়ার পরও স্বমহিমায় ঢাকার রমনা কালী মন্দির Logo ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে পিটুনি দিলেন কুবি শিক্ষার্থীরা Logo হিলি স্থলবন্দরে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ, স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন Logo কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা জারি Logo নারীর অগ্রগতিতে শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ চান জুবাইদা রহমান Logo শরীয়তপুরের জাজিরায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় নারীর পাশে দাঁড়ালো মানবতার আলো ফাউন্ডেশন Logo ভারতীয় ভিসায় নতুন নিয়ম, আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা Logo টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত Logo মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশির মৃত্যু

হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ফিরেছে ৮০ শতাংশে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে যে পরিমাণ তেল পরিবহন হতো, তার প্রায় ৮০ শতাংশে সরবরাহ ফিরে এসেছে। বর্তমানে প্রতিদিন এ প্রণালি দিয়ে ১ কোটি ৩০ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাইট বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও বড় মজুতের কারণে সরবরাহে বাধা থাকা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সংকট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তবে সমস্যার পুরোপুরি সমাধান হয়নি।

রাইট আরও বলেন, বড় পরিমাণ ডিজেল মজুত বাজারে ছাড়ার বিষয়ে ইউরোপের দেশগুলোর সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন। তবে এ বিষয়ে অগ্রগতি ধীরগতির। রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিলের সাম্প্রতিক সিদ্ধান্ত শুধু ডিজেল রপ্তানির ক্ষেত্রেই প্রযোজ্য।

চলতি মাসের শুরুতে রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর আওতায় বিশ্ববাজারে ৩ লাখ মেট্রিক টনের বেশি ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে মস্কো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই উদ্যোগের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে সরাসরি জ্বালানি সরবরাহ করা নয়; বরং আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়িয়ে জ্বালানির দাম কমানো।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মাথা নেই, বুকেই জোড়াচোখ, কে এই ‘ভূতদেবতা’ নিশিকান্ত?

হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ফিরেছে ৮০ শতাংশে: যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০১:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬