সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিন্দুকুশ-হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ

এল নিনোর প্রভাবে হিন্দুকুশ-হিমালয় অঞ্চলে বন্যা, ভূমিধস ও তুষারধসের আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

প্রবল এল নিনোর প্রভাবে হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের কয়েকটি দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে শীত মৌসুমে বন্যা, ভূমিধস ও তুষারধসের ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নেপালের বিভিন্ন এলাকায় এ ধরনের দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে।

হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের ২০২৬ সালের উইনটার আউটলুক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কাঠমান্ডুভিত্তিক আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্র (আইসিআইএমওডি), বেইজিং নরমাল ইউনিভার্সিটি এবং চীনের একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব অ্যাটমোসফেরিক ফিজিকস যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল, আফগানিস্তান ও বাংলাদেশসহ হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের কয়েকটি দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। অতিরিক্ত বৃষ্টির কারণে পশ্চিম হিমালয়ের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা, ভূমিধস ও তুষারধস দেখা দিতে পারে।

তবে অঞ্চলটির কিছু এলাকায় দীর্ঘ সময় বৃষ্টিপাত না হওয়ার আশঙ্কাও রয়েছে। এতে বন ও তৃণভূমিতে আগুন লাগার ঝুঁকি বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানিয়েছে, বর্তমানে শক্তিশালী থেকে অতি শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হচ্ছে। ১৯৫০ সালে রেকর্ড রাখা শুরুর পর এটিই সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে পারে বলে প্রায় ৬০ শতাংশ সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

আইসিআইএমওডির বিজ্ঞানীরা জানিয়েছেন, এল নিনোর কারণে হিমালয়ের পাদদেশে বৃষ্টিপাত বাড়তে পারে। পাশাপাশি উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের পরিমাণও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে নেপাল ও ভুটান এবারের বর্ষা মৌসুমে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। উচ্চ পার্বত্য অঞ্চলের হিমবাহ ও পারমাফ্রস্টের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন দুর্যোগে দেশ দুটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত আগস্টে নেপালে ভয়াবহ ভুটেকোশি বন্যায় অন্তত ১ হাজার ৫০০ জন নিহত এবং ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হন। ত্রাণ ও পুনর্গঠনসহ এই দুর্যোগে দেশটির ক্ষতির পরিমাণ আনুমানিক ৪৭০ কোটি মার্কিন ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, ভারতের উত্তরাঞ্চল ও নেপালের কয়েকটি এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি তুষার জমতে পারে। অন্যদিকে ভুটান ও চীনের পূর্বাঞ্চলীয় জিজাংয়ের কিছু এলাকায় তুষারের স্তর স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে।

নদীর পানিপ্রবাহ ও আগামী বছরের পানির প্রাপ্যতা নির্ধারণে তুষারের গভীরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুষার কম জমলে সেচ, জলবিদ্যুৎ উৎপাদন এবং বসন্তকালে নদী ও ঝরনার পানিপ্রবাহে প্রভাব পড়তে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালে বেশি বৃষ্টিপাত হলেও বনভূমিতে আগুন লাগার ঝুঁকি পুরোপুরি দূর হবে না। কারণ, হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের কিছু এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এতে ঘাস ও অন্যান্য উদ্ভিদ শুকিয়ে আগুন ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।

বিশেষ করে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিজাং এবং মিয়ানমারের কিছু এলাকায় বন ও তৃণভূমিতে আগুন লাগার উচ্চ থেকে অতি উচ্চ ঝুঁকির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইসিআইএমওডির জলবিজ্ঞানী মনীশ শ্রেষ্ঠা বলেন, বর্ষা মৌসুম শেষ হলেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শেষ করা যাবে না। বৃষ্টিপাতের ধরন আরও অনিয়মিত ও তীব্র হয়ে উঠছে। তাই আগাম পরিকল্পনার জন্য মৌসুমি পূর্বাভাস এবং কখন ও কোথায় ব্যবস্থা নিতে হবে, তা নির্ধারণে স্বল্পমেয়াদি স্থানীয় পূর্বাভাস প্রয়োজন।

আগামী ২৫-২৭ নভেম্বর কাঠমান্ডুতে হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের বরফ ও হিমবাহবিষয়ক বিজ্ঞান, নীতি ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে প্রতিবেদনটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে আইসিআইএমওডি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

হিন্দুকুশ-হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ

আপডেট টাইম : ০১:৫৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬