সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

অভিনয় এখন প্রভার ‘সেকেন্ড চয়েস’, প্রথম পছন্দ যা

একসময় মডেলিং ও অভিনয়ে নিয়মিত ছিলেন সাদিয়া জাহান প্রভা। কিন্তু এখন অভিনয় প্রভার জীবনের সেকেন্ড চয়েস। যে অভিনয়ের মাধ্যমে প্রভার পরিচয়, সেই অভিনয়কেই যেন খানিকটা দূরে সরিয়ে দিলেন অভিনেত্রী। যেখানে একসময় অভিনয়ই ছিল প্রভার ধ্যান-জ্ঞান, হঠাৎ সেই অভিনয়কে কেন পছন্দের তালিকায় দ্বিতীয় অপশনে রাখলেন তিনি?

দেড় বছর ধরে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে পরিচালক হিসেবে কাজ করছেন প্রভা। অভিনয় নয়, এখন প্রভার প্রধান ব্যস্ততা এই দায়িত্ব। তাহলে কি এই অভিনেত্রীকে অভিনয়ে নিয়মিত দেখা যাবে না?

অভিনেত্রী জানান, আপাতত অভিনয়কে প্রধান পেশা হিসেবে না দেখে ‘সেকেন্ড অপশন’ বা দ্বিতীয় পছন্দ হিসেবে নিচ্ছেন তিনি। অভিনয়ে ফেরা কিংবা নিয়মিত হওয়া নিয়ে তার কোনো তাড়াহুড়া নেই। কেবল ভালো গল্প, আলাদা ধরনের চরিত্র কিংবা উপযুক্ত সম্মান ও পারিশ্রমিক মিললেই কাজ বেছে নেন প্রভা।

বর্তমানে ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ ও সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী। তবে শুটিং পুরোপুরি শেষ হয়নি। এখনও কিছু অংশের শুটিং বাকি রয়েছে। চলতি বছরের মধ্যেই এটি শেষ হয়ে যাবে বলে জানান অভিনেত্রী।

এখন দেখার বিষয়, অভিনয়কে দ্বিতীয় পছন্দে রাখা প্রভা আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন, নাকি বেছে বেছে কাজ করেই নিজের ক্যারিয়ার এগিয়ে নেবেন এই অভিনেত্রী।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিনয় এখন প্রভার ‘সেকেন্ড চয়েস’, প্রথম পছন্দ যা

আপডেট টাইম : ০৯:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬