সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৩০

সংযুক্ত আরব আমিরাতে নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের ধাক্কায় একাধিক যানবাহনের ভয়াবহ সংঘর্ষ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতদের মধ্যে আমিরাতের নাগরিকদের পাশাপাশি ভারত, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের প্রবাসী নাগরিক রয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় বুধবার মধ্যরাতের ঠিক আগে ফুজাইরাহ শহরের প্রবেশমুখে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই সময় সড়কে যানবাহনের বেশ চাপ ছিল এবং গাড়িগুলো ধীরগতিতে চলছিল।

প্রাথমিক তদন্তের বরাতে জানানো হয়েছে, দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি উল্টে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ যানবাহনগুলোর ওপর আছড়ে পড়ে। এতে পাঁচটি ট্রাকসহ মোট ২৩টি গাড়ি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের পরপরই দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে আগুন ধরে যায় এবং তা দ্রুত আশপাশের গাড়িগুলোতে ছড়িয়ে পড়লে প্রাণহানির সংখ্যা বাড়ে।

ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, আহত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে অর্ধেকই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন; বাকিরা এখনো চিকিৎসাধীন। আহত ব্যক্তিদের তালিকায় আমিরাত ছাড়াও ওমান, ভারত, পাকিস্তান, ব্রাজিল, জর্ডান ও মিশরের নাগরিক রয়েছেন।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, আমিরাতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন। ইতিমধ্যে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় আইনি ও মানবিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় পুলিশ প্রশাসন। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৩০

আপডেট টাইম : ০৮:৫০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬